হানাফী ও আহলে হাদীস সমাচার ৭৯ ৯. রফয়ে ইয়াদাইন ছেড়ে দেওয়ার হাদীস যয়ীফ। শরহে বিকায়া কিতাবের দলিল দিয়েছে। ১০. যে রফয়ে ইয়াদাইন করে, তার সাথে ঝগড়া বিবাদ করা হালাল নয়। হিদায়া কিতাবের দলিল দিয়েছে। এ সবগুলো মিথ্যা । কিতাবের আসল মতন পেশ করা হোক । গায়রে মুকাল্িদ উলামাগণ কক্ষণো আসল মতন পেশ করতে পারবেনা । ভাই! এটা এ তিনটি কিতাব, যে কিতাবে নিঃসন্দেহে আপনাকে ধাবিত করেছিল। আলোচনার ফলাফল গায়রে মুকাল্নিদ: যে কিতাবে এত পরিমাণ মিথ্যা রয়েছে, তাতে আমি আর কক্ষনো হাতের স্পর্শ করবনা । আগামীর জন্য এমন মিথ্যুক দল থেকে তওবা করছি। আপনি আমার প্রতিটি মাসআলায় সান্তনা দিয়েছেন । সত্য বলতে কি, যে বৃযুর্ণরা দ্বীনের জন্য নিজের পূর্ণ জীবনকে ওয়াকফ করে দিয়েছে। আমরা চারটি হাদীস মুখস্ত করে তাদের পিছনে লেগে গেছি। না নাসেখের ইলম আছে, না মানসুখের ইলম । যারা পূর্ণ জীবন কে লাগিয়ে আমাদের জন্য দ্বীনের সমস্ত মাসআলা মাসায়েল একত্রিত করে আমাদের সামনে পেশ করেছেন, তাদের জন্য দু'আ করা উচিত । বিপদের সময় তাদের থেকে মাসআলা গ্রহণ করি এবং তাদেরকে গালিও দেয়। এটা নেমক হারামী । আমি কিছু বন্ধুদেরকে খালি মাথায় নামায পড়ার প্রতি উৎসাহ দিয়েছি। এক হাতে সালাম মুসাফাহা করতে লাগিয়েছি। কারো কারো দু'পায়ের মাঝে ফাঁক করে দাঁড়াতে শিখিয়েছি। তাদেরকে ফেরত আনার চেষ্টা করব। যে সকল বন্ধুগণ আমাকে এ দিকে লাগিয়েছিল, তাদের প্রথম সবক এটা ছিল যে, যারা গায়রে মুকাল্িদ আহলে হাদীস সম্পর্কে জানে, তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞাসা করা যাবে না। বরং ইলমহীন তাহকীকহীন ব্যক্তিগণের কাছে গিয়ে, তাদেরকে কটাক্ষ করবে । তাদের সাথে মিলে আমি কয়েকবার নিজেই অনেককে কটাক্ষ করেছি। তাদের থেকে ক্ষমা প্রার্থনা করব । আজকে বুঝলাম যে, এ সকল লোকেরা কুরআন হাদীসের নাম নিয়ে কি পরিমাণ মিথ্যা বলে । আর ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।