হানাফী ও আহলে হাদীস সমাচার ৭৫ গায়রে মুকাল্লিদ: এমন কোন মাসআলা আছে, যা আমাদের আহলে হাদীস তাকলীদ করে? হানাফী: ১. মহিষের গোশত খাওয়া, দুধ পান করা, হাদীস থেকে প্রমাণিত নয়। ফিকহ দ্বারা প্রমাণিত। এটা ফিকহের মাসআলা । এতে গায়রে মুকাল্িদ তাকলীদ করে, মানেনা । ২. সকালের দু'টি সুন্নাত। দু'টি ফরয । এটা হাদীসে নেই। ফিকহে আছে। গায়রে মুকাল্লিদ এই মাসআলায় মুকাল্লিদদের তাকলীদ করে । ৩. যোহর, আসর, মাগরীব, ইশার কত রাকাত? কত ফরয? কত সুন্নাত? এটা হাদীসে বন্টন করা নেই৷ তবে গায়রে মুকাল্লিদ এ ফিকহের বন্টনের তাকলীদ করে । ৪. আহলে হাদীস বিতরে হাত উঠিয়ে দু'আ করে । এটা ইমাম শাফেয়ী রহ. এর তাকলীদ । এ মাসআলার হাদীস নেই। ৫. তালাকের মাসআলায় ইবনে তায়মিয়ার তাকলীদ করে । ৬. নামাযে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়া উচিত। এটা ফিকহের মাসআলা । এতে গায়রে মুকাল্লিদ আহলে ফিকহের তাকলীদ করে। ৭. ইমাম তাকবীরে তাহরীমা জোরে আওয়াজে বলবে, মুক্তাদিগণ আস্তে বলবে । এটা ফিকহের মাসআলা, হাদীসের নয় । ৮. ইমাম জোর আওয়াষে সালাম বলবে, মুক্তাদিগণ আস্তে বলবে । এটা ফিকহের মাসআলা, হাদীসের নয় । ৯. রুকু সিজদার তাসবীহ আস্তে পড়া উচিত । এটা ফিকহের মাসআলা । হাদীসের নয়। ১০. সুন্নাত একাকী পড়া উচিত। জামাত শুধু ফরযের জন্য হয়। এটা ফিকহের মাসআলা, হাদীসের নয় । ১১. ফজর, মাগরীব, ইশাতে জোর আওয়াষে মুক্তাদিগণের আমীন বলা । আর যোহর, আসরে না বলা, এটা হাদীসের মাসআলা নয় । ১২. কারো সানা বা আউযুবিল্লাহ পড়া ছুটে গেল, তার নামায হবে কি না? এটা ফিকহের মাসআলা, হাদীসের নয় । ১৩. দু'সিজদার মাঝখানে হাত কোথায় রাখা উচিত। মাসআলাটি হাদীস থেকে প্রমাণিত নয় ৷ ফিকহ থেকে প্রমাণিত । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।