হানাফী ও আহলে হাদীস সমাচার ৭৩ তাকলীদ না করার ফলাফল গায়রে মুকালিদ: যদি তাকলীদ না করা হয় তবে কি সমস্যা? হানাফী: ভাই জান! তাকলীদ ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ গোমরাহীতে পড়ে যায়। যে আয়াত বা হাদীসের অর্থ যা চাইল, তা করবে । যে অনুবাদ তার মন মত হবে, সেটাই প্রচার করবে৷ অন্যদের অনুবাদ এ বলে বাদ দিবে যে, আমি কারো মুকাল্িদ নয়। ব্যাস এটাই মুনকিরে হাদীস, হাদীস অস্বীকারকারী হওয়া, গোলাম পারভেজ হওয়া, মওদুদি হওয়া, ও মির্যা কাদিয়ানি হওয়া এগুলো সবই তাকলীদ ছেড়ে দেওয়ার ফলাফল । গায়রে মুকালিদ: মির্যা কাদিয়ানী গায়রে মুকাল্লিদ ছিল? হানাফী: জী হ্যা! গায়রে মুকাল্লিদ: কক্ষণো নয়, সে তো হানাফী ছিল। হানাফী: সে হানাফী হলে নবুওয়াতের দাবী করত না । ইমাম আবু হানীফা রহ. এর কোন ফিকহে বলা আছে যে, নবুওয়াতের দাবী করো। নিঃসন্দেহে তার এ নবী দাবী করা ফিকহে হানাফী ও তাকলীদের সাথে দুশমনীর ফলাফল । যদি ইমাম আবু হানীফা রহ. এর তাকলীদের হার গলায় নিয়ে সাজতো, তবে নবুওয়াতের দাবী কক্ষণো করতো না। গায়রে মুকাল্িদ: আমি শুনেছি যে, সে হানাফী ছিল। হানাফী: সেটাই তো ভুল কথা। আমি পেশ করছি যে, গায়রে মুকাল্লিদ আলেম সায়্যিদ নযীর হুসাইন দেহলভী তার বিবাহ পড়িয়েছিলেন। সে বিবাহের বিনিময়ে একটি জায়নামায ও পাঁচ রুপি (টাকা) গ্রহণ করেছিল। তার স্ত্রী নুসরত বেগম আহলে হাদীস ছিল । (রঈসে কাদিয়ান) ১. মির্ধা কাদিয়ানী আট রাকাত তারাবীহ এর পক্ষে ছিল। (সীরাতুল মাহদী ২/১৩) আপনাদের মাযহাবও একই | ২. জিরাব (মোজা) এর উপর মাসাহ এর পক্ষে ছিল। (সীরাতুল মাহদী পৃ ২৬,২৯) আপনাদেরও একই মাযহাব । ৩. একত্রে দু* ওয়াক্ত নামাযের পক্ষে ছিল । আপনাদের মাযহাবও একই । ৪. মির্যা গুই সাপ খাওয়ার পক্ষে ছিল । আপনাদেরও একই মাযহাব । (বা হাওয়ালায়ে আলমুফীদুল কালাম পৃ. ১৮৬) ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।