হানাফী ও আহলে হাদীস সমাচার ৭২ চার ইমামকে ছেড়ে দেওয়া অনেক বড় ফাসাদ। এ কিতাবের ৫৬ পৃষ্ঠায় লেখেন, চার ইমামকে ছেড়ে দেওয়া অনেক বড় জামাতকে ছেড়ে দেওয়া । দেখুন! শাহ সাহেব তাকলীদের হুকুম দেন। তাকলীদ যারা করেনা তাদেরকে বড় জামাত থেকে খারেজ ও ফাসাদী বলেছেন। আপনি কি উল্টা প্রশ্ন করা শুরু করেছেন যে, তিনি তাকলীদ করতে নিষেধ করেছেন। আপনার সকল প্রশ্ন একই রকম। গায়রে মুকালিদ: আপনি আমার প্রতিটি প্রশ্নকেই মিথ্যা প্রমাণ করছেন। যদি আহলে হাদীস ভুল হয়, তবে পীর আব্দুল কাদের জীলানী আহলে হাদীস হতেন না। দেখুন! তিনি রফয়ে ইয়াদাইন করতেন । আহলে হাদীস হতে কি কোন আর সন্দেহ থাকে? হানাফী: শায়েখ আব্দুল কাদের জিলানী রহ. কে আহলে হাদীস বলা, পূর্বের মত এটাও একটা বড় মিথ্যা কথা । শায়খ জিলানী ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. এর মুকালিদ ছিলেন। (গুনয়াতৃত তালেবীন পৃ. ৪৩১) অথচ আপনারা তাকলীদ শিরক বলেন। তিনি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে দু'আ করা জায়েয মনে করতেন। (গুনয়াতুত তালেবীন পৃ. ৩৪) অথচ আপনারা ওসিলার দুশমন । তিনি বলেন, মুখে নিয়্যাত উচ্চারণ করা উত্তম । (গুনয়াতুত তালেবীন পৃ. ২০,৫৫) অথচ আপনারা নিয়্যাতহীন নামায আদায় করেন। বরং মুখে নিয়্াত করাকে বিদআত বলেন। তিনি বলতেন, যখন ইমাম ক্রিরাত পড়বেন, তখন মুক্তাদিগণ চুপ থাকবে । (গুনয়াতুত তালেবীন পৃ. ৪৩১) অথচ আপনারা তার অস্বীকার করেন। তিনি বলতেন, তারাবীহ নামায বিশ রাকাত । (গুনয়াতুত তালেবীন পু. ২৯৪) অথচ আপনারা বিশ রাকাতকে বিদআত বলেন। তিনি সিমায়ে মাওতা তথা মৃত্যু ব্যক্তি শুনে এর পক্ষে ছিলেন। (গুনয়াতুত তালেবীন পৃ. ৪৫৭) অথচ আপনারা তার অস্বীকারকারী । এখন বলুন! শায়েখ আব্দুল কাদের জিলানী রহ. সুনী ছিলেন নাকি গায়রে মুকালিদ ওয়াহহাবী | বাকি যদি শুধুমাত্র রফয়ে ইয়াদাইন দ্বারা মানুষ গায়রে মুকাল্লিদ হয়, তবে শিয়া রাফেমী সকলেই আহলে হাদীস । কেননা তারা আপনাদের থেকে কয়েক জায়গায় বেশি রফয়ে ইয়াদাইন করে। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।