হানাফী ও আহলে হাদীস সমাচার ৭০ এখন বলুন। সৌদিআরবের লোকেরা আপনাদের নাকি আমাদের? আচ্ছা চলুন! অন্য তরীকায় পরিক্ষা করা যাক। আপনি কা'বা শরীফের ইমামের নিকট চলুন আমিও চলি। আমি বলব যে, আমি ইমামে আ'যম আবু হানিফা রহ. এর মুকাল্লিদ। আপনি বলবেন, চার ইমামের মধ্যে যে কোন ইমামের তাকলীদ করবে, সে মুশরিক ও গোমরাহ । চার ইমামের যে কাউকে তাকলীদ করাই গোমরাহী ৷ তারপর দেখবেন যে, কা'বা শরীফের ইমাম কার হাতকে চুম্বন করবে । আর কাকে জুতা মারবে । তারপর দেখা যাবে সৌদিআরবের লোকেরা আপনাদের সাথে নাকি আমাদের সাথে? আট রাকাত তারাবীহ এর লিফলেট লিখে যেভাবে পাকিস্তানে বিশ রাকাত তারাবীহ ওয়ালাদেরকে চ্যালেঞ্জ করেন, একটি লিফলেট সৌদিআরবেও পাঠিয়ে দেন। অনেক আরামেই বুঝা যাবে যে, তারা আপনাদের নাকি আমাদের । আর এটাও দেখতে পারবেন যে, চান্দা পাবেন নাকি পাবেন না। তাফসীরে উসমানী আল্লামা শিব্বির আহমাদ উসমানী দেওবন্দীর তাফসীর । বাদশাহ ফাহাদ ছেপে পুরা বিশ্বে তা বন্টন করেছেন। যদি আপনাদের হতো, তবে আপনাদের তাফসীর বন্টন করতেন। দেওবন্দিদের তাফসীর কক্ষনো বন্টন করতেন না। গায়রে মুকাল্িদ: দেখুন! কুফাবাসীরা হযরত হুসাইন রাযি. কে শহীদ করেছিলেন। তাদের কথা আমরা কিভাবে মানি? হানাফী: কেমন আহমকি প্রশ্ন, যেখানে কোন ভাল মানুষকে হত্যা করা হবে, সেখানে অন্য ভাল মানুষের কথাও আমলযোগ্য থাকেনা । আর যদি একথা ধরা হয়, তবে হযরত উসমান রাধি.কে মদীনায় শহীদ করা হয়েছিল, তবে মদীনাবাসীদের কথাও আমলযোগ্য নয় । গায়রে মুকাল্লিদ: আপনি আমাকে এমন জিনিষের উপর বাধ্য করছেন, যার উপর আল্লাহ ও তার রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেননি । হানাফী: আমি আপনাকে কোন জিনিষের উপর বাধ্য করছি? গায়রে মুকাল্লিদ: তাকলীদের উপর । হানাফী: আল্লাহ তা'আলা ও তার রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকলীদ করার হুকুম দিয়েছেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।