Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৭ হানাফী: ভাইয়া অনেক ভাল! আপনার কথাই সঠিক । কুরআন ও হাদীসের বিপরীতে যদি কোন কথা হয়, তবে তা অবশ্যই আমলযোগ্য নয়৷ যেহেতু তা সহীহ হাদীসের বিপরীত এবং কুরআনের সাংঘর্ষিক। গায়রে মুকাল্লিদ: দেখুন আপনি যে নামাযের আলোচনার পূর্বেই মুসাফাহা করার মাসআলা ধরলেন, দু'হাতে মুসাফাহা করা কোন হাদীস দ্বারা প্রমাণিত নয়। বরং যেখানেই সালাম মুসাফাহা করার হাদীস এসেছে (ইয়াদ) শব্দ এসেছে । আর ১ (ইয়াদ) শুধুমাত্র এক হাতকেই বলে। আরবীতে দু হাতকে 01 (ইয়াদানি) বলে। হানাফী: ভাইজান! প্রথম কথা হলো .* (ইয়াদ) শুধুমাত্র এক হাতকে বলে এটি ভূল । বরং এটি ০” ৮। (ইসমে জিন্স)। আর ইসমে জিন্স কম- বেশী দু'টিই হতে পারে । যদি ১৫ (ইয়াদ) শব্দ দ্বারা আপনি শুধু এক হাত উদ্দেশ্য নেন, তবে ডান হাত কোন হাদীসের অনুবাদ? গায়রে মুকাল্লিদ: আপনি তো ইলমি আলোচনা নস্যাৎ করতে চান। আমাকে শুধুমাত্র দু* হাতের শব্দ দেখান । আর ইহায় যথেষ্ট! হানাফী: ভাইয়া আমি প্রথমে আপনার সাথে বিস্তারিত আলোচনার অনুমতি চেয়েছিলাম । যথেষ্ট বললে হবে না। বরং বিস্তারিত হতে হবে । দেখুন হাদীসে ডান হাতে ইসতিন্জা করার নিষেধাজ্ঞা এসেছে । আর বাম হাতে খাবার খেতে নিষেধাজ্ঞা এসেছে। এ রকমভাবে আপনি কুরআনের কোন আয়াত বা হাদীস দ্বারা ডান হাতে মুসাফাহা করা এবং বাম হাতে মুসাফাহা করার নিষেধাজ্ঞা প্রমাণ করেন । তবে আপনার দাবী দলিলযুক্ত হবে। যার অস্বীকার করা কোন মতেই সম্ভব হবে না। শুধু . (ইয়াদ) দ্বারা এক হাত উদ্দেশ্য নেয়া এবং পুণরায় সেটা ডান হাত বলা এটি কিভাবে আপনি প্রমাণ করলেন? গায়রে মুকাল্লিদ: আমাকে দু'হাতের শব্দ দেখান এবং সেটাও বুখারী শরীফে । ইহা ব্যতিত অন্য কোন গ্রন্থ উপস্থাপন করবেন না। হানাফী: ভাইজান! অসুন্তষ্ট হচ্ছেন? এখন পর্যন্ত আপনি নিজের দাবী কোন গ্রন্থ দ্বারা প্রমাণ করতে পারেন নাই। আর আমার কাছে শুধু বুখারী শরীফ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।