Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৬৯ ৫৬,৫৭) একজন ব্যক্তি লাহোরে থাকে, আর শায়খুল হাদীস মুসা খান সাহেব দা.বা. ও অন্যান্য মুহাদ্দিস থেকে হাদীসের ইলম অর্জন করবে এবং করাচীতে যাবে । তবে তাতে তার ইলমের অস্বীকার না কোন গায়রে মুকাল্লিদ করতে পারে, না কোন জ্ঞানী ব্যক্তি। গায়রে মুকাল্লিদ: সৌদিআরবের লোকেরাও আহলে হাদীস । তারাও কোন ইমামের তাকলীদ করেনা । চান্দা আমাদেরকে দেয় আপনাদেরকে নয়। এর দ্বারা বুঝা যায় যে, তারা আমাদের অর্থাৎ আহলে হাদীস। তারা মুকাল্লিদ বা হানাফী নয়। যখন হারামাইন শরীফাইন তাকলীদ থেকে পবিত্র । তবে অন্য কারোও বা কোন জায়গায় কি তাকলীদ করার প্রয়োজন আছে? আর তাকলীদও এ কুফার লোকেরই, যেখান থেকে কোন ভাল সংবাদ আসেনি । হযরত ইমাম হুসাইন রাযি. কে যারা শহীদ করেছিল, তাদের থেকে ভাল কিছুর কি আশা করা যায়? হানাফী: এটাও আপনাদের আরো একটি ধোকা যে, সৌদিআরবের লোকেরা আহলে হাদীস গায়রে মুকাল্লিদ । কক্ষণো নয়, বরং তারা হাম্বলী মুকাল্লিদ । ১. সৌদিআরবের লোকেরা মুকাল্লিদ । আপনারা গায়রে মুকাল্লিদ । ২. সৌদিআরবের লোকেরা বিশ রাকাত তারাবীহ পড়েন । আপনারা আট রাকাত পড়েন । ৩. সৌদিআরবের লোকেরা জানাযা আস্তে আওয়াজে পড়েন। আপনারা জোরে উচু আওয়াষে পড়েন। ৪. সৌদিআরবের লোকেরা তিন তালাককে তিন তালাক বলেন । আপনারা তিন তালাককে এক তালাক বলেন। ৫. সৌদিআরবের লোকেরা তৃতীয় রাকাতে রফউল ইয়াদাইন করেননা । আপনারা করেন। ৬. সৌদিআরবের লোকেরা কবরের নিকট দুরুদ সালাম পড়ার পক্ষে । আপনার তার অস্বীকারকারী | ৭. সৌদিআরবের লোকেরা ফিকহের পক্ষে । আপনারা ফিকহের চির দুশমন । ৮. সৌদিআরবের লোকেরা চার ইমামকেই সম্মান করেন। আর আপনাদের মৌলভিদের যতক্ষণ পর্যন্ত ইমামগণের বিরুদ্ধে না বলে, ততক্ষণ পর্যন্ত তার ওয়াজ হয়না । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।