Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৬৮ গায়রে মুকাল্িদ: তবে ইমামে আশ্যম এর দ্বারা উদ্দেশ্য কি? হানাফী: আপনি যে অর্থ বুঝেছেন, তা ভুল বুঝেছেন, বা জেনেও অজ্ঞ সেজেছেন। দেখুন! ফারুকে আযম রাযি. সাহাবায়ে কেরামের সাদের উপর ৷ নবীদের সাথে তার কোন মোকাবালা নেই । সিদ্দীকে আকবার সাহাবায়ে কেরামের সাদের উপর। নবীদের সাথে তার কোন মোকাবালা নেই । আর যখন মধ্যে আছেন, তাই সেখানে নবীদের সাথে তার কোন মোকাবালা নেই । রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় নয়। এ রকমভাবে ইমামে আযম সাহাবায়ে কেরামের পরে ইমামগণের মুকাবেলায় । রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় নয় । গায়রে মুকাল্লিদ: দেখুন! ইমাম আবু হানীফা রহ. ফিকহের ইমাম হবেন, তবে হাদীস বিষয়ে তার কোন প্রসিদ্ধি নেই। ইমাম বুখারী রহ. ও অন্যান্য হাদীসের ইমামগণ হাদীসের জন্য কত সফর করেছেন। কিন্তু ইমাম সাহেব রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের জন্য কোন সফর করেন নি। হানাফী: এটাও একটা ধোকা যে, ইমাম সাহেব রহ. হাদীসের জন্য সফর করেননি । বাস্তবে এ প্রশ্ন ইউসুফ জয়পুরী “হাকীকতে ফিকহ” এর মধ্যে লিখেছেন এবং তা সম্পূর্ণ ভুল। আসল কথা হলো, ইমাম আবু হানীফা রহ. কুফাতে ছিলেন, যেখানে বড় বড় মৃহাদ্দিসগণ ও মুজতাহিদগণ ছিলেন, যাদের কাছে হাদীস পড়ার জন্য মানুষ নিজেই কুফাতে আসতেন । ইমাম বুখারী রহ. হাদীস তলব করতে বুখারা থেকে মিশর পর্যন্ত সমস্ত শহরে সফর করেছেন। দু'বার জাধিরাতে গিয়েছেন। চারবার বসরাতে। ছয় বসর পর্যন্ত হিজাযে ছিলেন। কিন্তু তা সত্তেও বাগদাদ, কুফার এ পরিমাণ গুরুত্ব ছিল যে, ইমাম বুখারী রহ. বলেন, আমি গণনাও করতে পারিনা যে, আমি কত বার মুহাদ্দিসগণের সাথে যাওয়া লেগেছে। এ অবস্থাতে প্রথম তো ইমাম সাহেব রহ. কে কুফা ছেড়ে হাদীস শিক্ষার জন্য কোথায়ও যাওয়ার প্রয়োজন ছিল না। কেননা সবকিছুই কুফাতে বিদ্যমান ছিল। কিন্তু ইতিহাস দ্বারা প্রমাণিত, ইমাম সাহেব রহ. হাদীস শিক্ষার জন্য তা ব্যতিত অনেক সফর করেছেন। (হাদীস এবং আহলে হাদীস পৃ. ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।