হানাফী ও আহলে হাদীস সমাচার ৬৬ এসকল কিতাবগুলি হিন্দুস্তানের সৃষ্টি। আর তা ইংরেজ শাসনামলের পর লেখা হয়েছে। গায়রে মুকালিদ: আপনি আমার কথাও বুঝেন না। আমার উদ্দেশ্য হল, আমরা শুধু সিহাহে সিত্তা অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযি, ইবনে মাজাহ মানি । হানাফী: এ সকল কিতাবও মদীনায় লেখা হয় নি। বরং পারস্যের বিভিন্ন এলাকাতে তা লেখা হয়েছে। গায়রে মুকালিদ: তবে মদীনাতে কোন কিতাব লেখা হয়েছে? হানাফী: ভাই! আপনাকে কেউ ভুল বলেছে যে, বুখারী, মুসলিম মদীনাতে লেখা হয়েছে। মদীনাতে লেখা কিতাব হল, মুআত্তায়ে ইমাম মালেক, যার সাথে আপনাদের জবরদস্ত মতভেদ । দ্বিতীয়ত হানাফী মাযহাবের ফিকহের কিতাব “আদদুররুল মুখতার” আল্লামা আলাউদ্দীন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযার পাশে বসে লিখেন। দেখুন! আপনি মদীনার ইমামও মানেন না। আর মদীনায় লেখা কিতাবও মানেন না। তারপরও আপনারা আহলে হাদীস এবং মদীনা ওয়ালা। কত বড় ধোঁকাবাজী | গায়রে মুকাল্লিদ: আপনারা অন্য ইমাম বাদ রেখে ইমাম আবু হানীফা রহ. এর তাকলীদ কেন করেন? এবং তার ফিকহকে কেন প্রাধান্য দেন? হানাফী: এ কারণে যে, ইমাম আবু হানীফা রহ. এর ফিকহ শুরাভিত্তিক। ইমাম সাহেব উলামাদের একটি দলকে শুরা বানিয়েছিলেন। যখন কোন মাসআলা পেশ হতো, তখন সে মাসআলা শুরাতে দেওয়া হতো, শুরাই ফয়সালা করত । আর যে মাসআলার উপর এক্যমত হত সেই মাসআলা লিপিবদ্ধ করা হতো । কিন্তু অন্য ইমামগণের এমন ছিলনা । তাদের ফিকহ শুরা ভিত্তিক নয়। প্রত্যেকে একাকি বসে বসে লিখেছেন । গায়রে মুকাল্িদ: আচ্ছ! আপনারা ইমাম আবু হানীফা রহ. এর ফিকহ মানেন। তারপর আমলও করেন। কিন্তু আপনারা তাকে ইমামে আশ্যম কেন বলেন? দেখুন! ইমামে আ'যম এর অর্থ হলো, সব থেকে বড় ইমাম । যেমন আন্লাহু আকবার এর অর্থ হলো, আল্লাহ সব থেকে বড় । তবে সব থেকে বড় ইমাম তো হযরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । ইমাম ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।