Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৬৫ ৪. আপনারা নামাযের কেরাত আস্তে বা জোরে হোক, সে সকল নামাযে মুক্তাদির জন্য সুরা ফাতেহা পড়া ফরয মনে করেন । অথচ মদীনার ইমাম দেননা । (মুআত্তা) ৫. আপনাদের নিকট ইমামকে রুকুতে পেলে সে রাকাত গণ্য করা হয় না। কিন্ত মদীনার ইমামের নিকট তা হয়। (মুআত্তা) ৬. আপনাদের নিকট জানাযাতে সুরা ফাতেহা পড়া ফরয । কিন্তু মদীনার ইমাম বলেন, আমাদের মদীনা শহরে তার উপর আমল নেই। (যুদাওওয়ানাতুল কুবরা) ৭. আপনাদের নিকট মসজিদে জানাযা পড়া যায়। কিন্তু মদীনার ইমাম তাকে মাকরুহ মনে করেন। (মুদাওওয়ানাতুল কুবরা) ৮. আপনাদের নিকট বিতর এক রাকাত । আর মদীনার ইমামের নিকট কমপক্ষে তিন রাকাত । (মুআত্তা) ৯. আপনাদের নিকট ঘোড়া হালাল । কিন্ত মদীনার ইমামের নিকট ঘোড়া হারাম । (মুআত্তা) ১০. আপনাদের নিকট কুরবানী চার দিন। আর মদীনার ইমামের নিকট তিন দিন। আপনারা কতইনা মাসআলাতে মদীনার ইমামকে ছেড়ে দিয়েছেন। আর অন্যদেরকে বলছেন যে, আমরা মদীনার ইমামের কথা মানি। আর এরা কুফার ইমাম মানে । এটা তো সম্পূর্ণ ভুল। আপনারা না কুফার ইমাম মানেন, না মদীনার ইমাম মানেন, বরং মুহাম্মাদ জুনাঘড়ী ও হাকীম সাদেক শিয়ালকুড়ীকে মানেন । গায়রে মুকালিদ: আমরা তো সেই কিতাব মানি, যা মদীনাতে লেখা হয়েছে। আর যা কুফা ও হিন্দুস্তানে লেখা হয়েছে, তা কিভাবে মানতে পারি? হানাফী: তুহফাতুল আহওয়াষী, নুযুলুল আবরার, বুদূরুল আহিল্যা, ওরফুল জাদী, হাদয়াতুল মাহদী, সুবুলুস সালাম, সালাতুর রাসূল, সাবীলুর রুসুল, হাকিকতে ফিকাহ, এগুলো কবে মদীনা শরীফে লেখা হয়েছে? ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।