Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৬৪ শিয়াদেরও আকীদা । (আলইস্তেবসার ২/২৪৩ বাহাওয়ালায়ে ইরশাদুশ শিয়া) ৭. আপনাদের নিকট এক মজলিসের তিন তালাক, এক তালাক হিসেবে গণ্য । আর এ আকীদা ইমাম বুখারীরও নয়, চার ইমামেরও নয়, বরং শিয়াদের আকীদা । ৮. আপনারাও ইজমার অস্বীকারকারী | শিয়ারাও ইজমার অস্বীকারকারী । ৯. আপনারাও নিকাহে মুতআ জায়েযের পক্ষে । (হাদিয়াতুল মাহদী পৃ. ১১৮) এবং এটা শিয়াদেরও আকীদা । ১০. এর থেকে এগিয়ে শুনুন! গায়রে মুকালিদ আলেম ওয়াহিদুজ্জামান লিখেন- আমরা আলী রা. এর ভক্ত শিয়া । (হাদিয়াতুল মাহদী পৃ. ১০০) এখন বলুন! শিয়া এবং আমরা এক? নাকি শিয়া ও আপনারা এক? ঠান্ডা ভাবে মনকে ঠান্ডা রেখে ইনসাফ করুন, এবং আল্লাহ তা'আলা থেকে হেদায়াত চান । গায়রে মুকাল্লিদ: দেখুন! চারজন ইমাম । আমরা কুফার ইমামকে মানিনা । বরং মদীনা শরীফের ইমামের কথা মানি । আপনারা কুফার ইমামের কথা মানেন। হানাফী: প্রিয় ভাই! মদীনার ইমামের নাম ইমাম মালেক রহ. । আপনারা তো তার কথাও মানেন না। এটাও আপনাদের একটি ধোঁকা যে, এরা কুফার ইমাম মানে । আর আমরা মদীনার ইমাম মানি। এখন আপনাকে দেখাচ্ছি যে, মদীনার ইমাম ও আপনাদের মধ্যে কত বড় মতভেদ । বরং অনেক মতভেদ রয়েছে । ১. আপনারা রুকুতে রফয়ে ইয়াদাইন করেন। মদীনার ইমাম, ইমাম মালেক রহ. বলেন, আমি জানিনা রফয়ে ইয়াদাইন কি? (মুদাওওয়ানাতুল কুবরা ১/১৬৮) ২. আপনারা পাগড়ীর উপর মাসাহ করা জায়েয মনে করেন, কিন্তু মদীনার ইমাম তার অনুমতি দেন না। (মুআত্তায়ে মালেক পূ. ২৩) ৩. আপনাদের নিকট তায়াম্মুম করতে একবার মাটিতে হাত মারতে হয়। অথচ মদীনার ইমাম দু'বার হাত মারার পক্ষে । (মুআত্তা) ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।