হানাফী ও আহলে হাদীস সমাচার ঙ৬ এক হাতে মুসাফাহ করা হানাফী: আসসালামু আলাইকুম! জনাব কেমন আছেন? গায়রে মুকাল্লিদ: ওয়ালাইকুমুস সালাম! জ্বী ভাল আছি! আজ হঠাৎ কি মনে করে? হানাফী: আপনাকে এখানে কয়েকবার নামায আদায় করতে দেখেছি, ভেবেছিলাম আপনার সাথে কিছু সময় বসে কিছু কথা জিজ্ঞাসা করব। আজ মন চাইল, তাই বসে গেলাম । গায়রে মুকাল্লিদ: খুব ভাল! যেহেতু মন চেয়েছে, বসেছেন, তবে মন খুলে প্রশ্ন করতে পারেন। হানাফী: জ্বী জনাব আপনাকে পূর্ব থেকেই খেয়াল করছি, আপনি যখন নামায পড়েন, তখন মাথা থেকে টুপি খুলে নিচে নিক্ষেপ করেন, ডান হাত বাম কনুইয়ের উপর বাধেন এবং গরদান বাকা করে পাকে খুব চওড়া করে দাঁড়ান। এগুলো আমার বুঝে আসেনা । সংক্ষেপে বর্ণনা দিন। গায়রে মুকালিদ: অবশ্যই ব্যাখ্যা দিব- আমরা এ জন্যই করে থাকি যেন মানুষ আমাদেরকে প্রশ্ন করে। আর আমরা মানুষদের ফিকহ (ইসলামী আইন) থেকে দূরে সরিয়ে কুরআন ও হাদীসে লাগাতে পারি। হানাফী: ভাইয়া খুব ভাল! এই মাসআলাগুলি আলোচনা ও যাচাইয়ের পূর্বে যে এক হাত দ্বারা মুসাফাহা করেন তার ব্যাখ্যা করুন। গায়রে মুকাল্িদ: হ্যা, অবশ্যই! মূল আলোচনার পূর্বে আমার কথা কান খুলে শুনুন যে, আমরা কুরআন ও হাদীস ব্যতিত ফেকাহ ঠেকাহ মানিনা। আমাদের যে মাসআলাই হোক আমরা সরাসরি কুরআন ও হাদীস থেকে গ্রহণ করি। কোন সাহাবী বা ইমামের কথা হয়, তবে তাকে আরামসে ডাস্টবিনে নিক্ষেপ করি । আর আমরা কোন ইমামের তাকলীদ করিনা । ফডড/.9110001179.0010)
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.