হানাফী ও আহলে হাদীস সমাচার ৫৯ গায়রে মুকাল্লিদ: ইমাম আবূ ইউসুফ রহ. ও ইমাম মুহাম্মাদ রহ. দু'জনেই ইমাম আবু হানীফা রহ. এর ছাত্র। তারা দু'জনেই উসতাযের সাথে অনেক বড় বড় মতভেদ করেছেন। তারা নিজের উসতাযের কথা মানেন না। তবে আপনি আমাকে কিভাবে বাধ্য করতে পারেন যে, ইমামের কথা মানো, যার কথা তার ছাত্রই মানেনা তার কথা আমরা কিভাবে মানি? হানাফী: ইমাম আবু ইউসুফ রহ. ও ইমাম মুহাম্মাদ রহ. ইমাম আবু হানীফা রহ. এর সাথে কোন মতভেদ করেননি । তারা তো কসম খেতেন, তাদের উসতাযের সাথে তাদের কোন মতভেদ নেই । (শামী) গায়রে মুকালিদ: ফিকহের সকল কিতাবেই মতভেদ পাওয়া যায় যে, ইমাম আবু হানিফা রহ. এমন বলেছেন। ইমাম আবু ইউসুফ রহ. তার বিপরীত বলেছেন । ইমাম মুহাম্মাদ রহ. এমন বলেছেন। তবে এগুলো কি মতভেদ নয়? তবে আর কাকে ইখতেলাফ বা মতভেদ বলা হয়? হানাফী: প্রিয় ভাই! আল্লাহ তা'আলা আপনাকে যারা হকৃ কথা বলেন, এমন উলামায়ে কেরামের মজলিসে বসার তাওফীক দান করুন, উলামায়ে কেরামের সম্মান করার তাওফীক দান করুন। আপনি যা কিছু বলেছেন, না জেনে বলেছেন। ফিকহের কিতাবে যে মতভেদ আপনার নযরে এসেছে, তা এমন যে, ইমাম আবু হানীফা রহ. এর মজলিসে কেউ প্রশ্ন করলে কয়েকটি উত্তর প্রদান করতেন। তার এসকল উত্তরের মধ্য থেকে ইমাম আবু ইউসূফ রহ. একটি উত্তরকে প্রাধান্য দিতেন। উসতাদ জ্বী, আপনার এ সকল উত্তরের মধ্যে আমার নিকট এ উত্তরটি অনেক পসন্দ হয়েছে এবং এটি সঠিক বলে মনে হচ্ছে। এরকমভাবে ইমাম মুহাম্মাদ রহ. কোন একটি উত্তরকে অনেক পসন্দ করতেন । প্রকাশ্রভাবে ইমাম আবু ইউসুফ রহ. ও ইমাম মুহাম্মাদ রহ. এর উত্তর ইমাম আবু হানীফা রহ. এর উত্তরের বিপরীত তা নযরে পড়েনা । কিন্ত সকল উত্তরই ইমাম আবু হানীফা রহ. এরই উত্তর। এগুলোকে ফিকহের কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। আপনার নযরে মতভেদ এসেছে, তা মূলত কোন মতভেদই নয়। ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।