Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৫৮ ৫. মৌলভী সানাউল্লাহ লেখেন, কবর যিয়ারতকারীর উপর লা'নত, অভিশাপ । মৌলভী শরফ লেখেন, মহিলাগণ কবর যিয়ারত করতে পারবে । (ফেতওয়ায়ে সানাইয়্যাহ পৃ. ৩১৫, ৩১৬) ৬. জুমআর প্রথম আযান বেদআত । জুমআর প্রথম আযান সুন্নাত। (ফতওয়ায়ে সানাইয়্যাহ পৃ. ১/৪৩৫, ২/১৭৯) ৭. মৌলভী সানাউল্লাহ জিরাব (মোজা) এর উপর মাসাহ করা জায়েয মনে করে । পৃ.৬৮ | শরফুদ্দীন সাহেব জিরাব (মোজা) এর উপর মাসাহ করা না জায়েয । (ফতওয়ায়ে সানাইয়্যাহ পৃ. ১/৪৪১) ৮. মসজিদের মেহরাব ইহুদী খৃষ্টানদের সাথে সাদৃশ্য রাখে । ফেতওয়ায়ে সানাইয়্যাহ পৃ. ১/৪৭৬) জোন ঘড়ী লেখেন, মসজিদে মেহরাব জায়েয । ৯. খালি মাথায় নামায পড়া জায়েয । (ফতওয়ায়ে সানাইয়্যাহ পৃ. ৫২৩) খালি মাথায় নামায পড়া মুনাফেক এবং খুস্টানদের সাথে সাদৃশ্য রাখে। (ফতওয়ায়ে উলামায়ে হাদীস ৪/২৯১) ১০. বীর্য পাক । (ফতওয়ায়ে উলামায়ে হাদীস) বীর্য নাপাক । (ফতওয়ায়ে উলামায়ে হাদীস ১/৪২) ভাই! একটু শান্তভাবে মনকে ঠান্ডা রেখে ভেবে চিন্তে উত্তর দিন যে, এ সকল মৌলভী যাদের নাম আমি গণনা করলাম । তারা গায়রে মুকাল্লিদ, আহলে হাদীস, হাদীসের দাবীদার, তারা একই সম্প্রদায় । কিন্তু তারপরও তাদের মাঝে চরম মতভেদ রয়েছে। পাক নাপাকের মতভেদ । হালাল হারামের মতভেদ বিদ্যমান । কিন্ত কেন? এ জাতীয় মতভেদ উদাহরণস্বরূপ দেখালাম । নতুবা তাদের মতভেদ মাসআলাগুলো শুনালে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আর তাদের মতভেদ একত্র করলে অনেক বড় একটি কিতাব হয়ে যাবে । আপনি বলছিলেন যে, আপনাদের পূর্বের উলামায়ে কেরামের মধ্যে কোন প্রকার মতভেদ ছিলনা, তাই আপনার শান্তনার জন্য এতটুকু যথেষ্ট বলে মনে করছি। ফ্ডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।