Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৫৪ হানাফী: যদি এটা ইসলামের প্রকার না হয়, তবে কি কুফরীর প্রকার? (নাউযুবিল্লাহ) উমারায়ে আহলে হাদীস, সপরে আহলে হাদীস, মুসলিমীনে আহলে হাদীস, আসরীয়ে আহলে হাদীস এগুলো ইসলামের কোথায় অন্তর্ভুক্ত? এখানে তো হানাফীদেরকে তাকলীদের কারণে মুশরিক বলেন। একটু সৌদি আরবে একটি লিফলেট পাঠান, যে কোন ইমামেরই তাকলীদ হোক না কেন তা শিরক। যদি হানাফী, শাফেয়ী ভুল হয়, তবে হাম্বলীও ভুল হবে । যার পিছনে হজ্জ আদায় করেন, এবং তাদের থেকে থেকে চান্দাও গ্রহণ করেন। এর উদ্দেশ্য এটা হলো যে, আপনারা প্রতি বসর মুশরিকদের ইক্তিদাতে হজ্জ করেন। গায়রে মুকাল্লিদ: যতগুলি নাম আপনি গণনা করলেন, গুরাবায়ে আহলে হাদীস, সপরে আহলে হাদীস, মুসলিমীনে আহলে হাদীস, লক্করে তায়্যিবাহ। এদের মধ্যে শুধু নামের পার্থক্য । তাদের সকলের মাসায়েল একই । মত ও ধর্ম সকলেরই এক । সকলের উৎসই হাদীসে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । যে মাসআলা গ্রহণ করা হয়, কুরআন ও হাদীস থেকেই গ্রহণ করা হয়। সেখানে মতভেদের প্রশ্নই হয় না। মতভেদ তো তাদের হয়, যারা কুরআন হাদীস ছেড়ে উম্মতের কথার দিকে যায়, তাদের কথা গ্রহণ করে। হানাফী: প্রিয় ভাই! এটাও আপনার একটি সুন্দর ধারণামাত্র। আমি যে নাম গণনা করেছি, তাতেও অনেক বড় মতভেদ রয়েছে। গায়রে মুকাল্লিদ: পেশ করুন। হানাফী: শুনুন! গায়রে মুকাল্লিদ মাওলানা আব্দুল ওয়াহহাব মুলতানী ইমাম হওয়ার দাবী করেছিলেন । ১. তিনি বলেছিলেন, আমি এ সময়ের ইমাম। (মাযালেমে রুপড়ী, বাহাওয়ালায়ে তাআরুফে উলামায়ে আহলে হাদীস পৃ. ৫৬) ২. সময়ের ইমাম নবীর নায়েব স্থলাভিষিক্ত হয়। (মাযালেমে রুপড়ী, বাহাওয়ালায়ে তাআরুফে উলামায়ে আহলে হাদীস পৃ. ৫৬) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।