Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৫৩ হানাফী: জ্ঞানী লোক বলেন, নকল করতে আকল বুদ্ধি এর প্রয়োজন । জানিনা আপনি এটা কার থেকে শুনেছেন যে, চার ইমাম গায়রে মুকালিদ ছিলেন। আপনার প্রশ্ন এমন হল, যেমন কোন ব্যক্তি এমন বলল যে, আমি কোন ইমামের মুক্তাদি হয়ে নামায আদায় করব না। সারাক্ষণ একই কথার পুনরাবৃত্তি করে চলল । আমরা তার থেকে প্রশ্ন করি, কেন মুক্তাদি হবে না? সে বলে প্রথমে দেখাও এই ইমাম কোন ইমামের মুক্তাদি? বা এমন বলল যে, আমি কোন নবীর উম্মত নয়। এজন্য যে, আমাদের নবী কোন নবীর উম্মত নয়। প্রথমে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়া প্রমাণ কর। তারপর আমি উম্মত হব। প্রথমে ইমামকে মুক্তাদি হওয়া দেখাও। তারপর আমি তার মুক্তাদি হব। বা আমি এই বাদশাহের প্রজা নয়। কেননা এই বাদশাহ কোন বাদশাহের প্রজা? আমি মুকাল্িদ নয়। কেননা চার ইমাম কারো মুকাল্লিদ ছিলেন না। আমরা বিনস্রভাবে আন্তরিকভাবে আরয করি যে, ইমাম ইমামই হয়। মুক্তাদি মুক্তাদি হয়। বাদশাহ প্রজার অন্তর্ভূক্ত হয় না। প্রজা বাদশাহ নয়। নবী উম্মত নয়। মুজতাহিদ তো মুজতাহিদ । সে মুকাল্লিদ কিভাবে হবে? তাকলীদ গায়রে মুজতাহিদে করবে । যিনি মুজতাদিহের তবকার অন্তর্ভূক্ত নয়। আপনার এ কথা বলা যে, ইমামগণ কার মুকান্লনিদ ছিলেন? ভাই! তারা মুকাল্লিদ ছিলেন না। কিন্তু গায়রে মুকাল্লিদও ছিলেন না। তারা মুজতাহিদ ছিলেন। তাদের উপর গায়রে মুকান্লিদ এর সংজ্ঞা ব্যবহার করা যায় না। গায়রে মুকাল্িদ তাকে বলে, যে নিজে ইজতেহাদ করতে পারে না। মুজতাহিদের তাকলীদও করে না। বরং ফুকাহায়ে কেরামকে গালিগালাজ করে । তার মুকাল্লিদগণকে মুশরিক বলে। ভাই! কখনো কখনো আপনারা নারাজ হয়ে যান ও বলেন, আমাদের গায়রে মুকালিদ বলিও না। আহলে হাদীস বল। কখনো এটা বলেন যে, চার ইমাম গায়রে মুকালিদ ছিলেন। যে উপাধি নিজেদের জন্য লজ্জার কারণ বুঝতে পারেন, সাহাবায়ে কেরামের জন্য, চার ইমামের জন্য সেই উপাধি গৌরবের হতে পারে? কক্ষনো নয়। গায়রে মুকালিদ: হানাফী, শাফেয়ী কি ইসলামের প্রকার? ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।