Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৫২ সত্তেও তিনি ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. এর মুকাল্লিদ ছিলেন। ইমাম তিরমিযি রহ. তিরমিযি শরীফে চার হাজার হাদীস লিপিবদ্ধ করেছেন। তারপরও ইমাম শাফেয়ী রহ. এর তাকলীদ করতেন । ইবনে মাজাহ এর লেখক ইবনে মাজাহ শরীফে চার হাজার তিন শত এক চল্লিশ হাদীস এনেছেন। আর তিনিও ইমাম শাফেয়ী রহ. এর মুকাল্লিদ ছিলেন। ইমাম নাসায়ী রহ. তিনি নাসায়ী শরীফে প্রায় চার হাজার হাদীস একত্রিত করেছেন। তারপরও ইমাম শাফেয়ী রহ. এর মুকাল্লিদ ছিলেন। আপনার যদি সিহাহ সিত্তা এর লেখকগণ থেকে বেশি হাদীস মুখস্থ থাকে, তবে আপনার জন্য অন্য কোন ফয়সালা করতে হবে । আর যদি তাদের থেকে কম মুখস্থ থাকে, তবে তাকলীদ করা ব্যতিত কোন উপায় নেই । আমরা ইমাম বুখারী রহ. থেকে জিজ্ঞাসা করি, আপনার এত হাদীস মুখস্থ থাকা সত্তেও তাকলীদ করতে কোন জিনিষে বাধ্য করল? ইমাম মুসলিম রহ. থেকেও প্রশ্ন করি, আপনি কেন তাকলীদ গ্রহণ করলেন? ইমাম তিরমিযি রহ. থেকে প্রশ্ন করতে পারি, আপনি তাকলীদের পথ কেন গ্রহণ করলেন? ইমাম নাসায়ী রহ. থেকে প্রশ্ন করি, আপনার নিকটে হাদীস কি কম ছিল? তারপরেও কেন তাকলীদ করলেন? ইমাম আবু দাউদ রহ. থেকে প্রশ্ন করি, আপনার ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. এর দরজায় কেন যেতে হল? অথচ আপনার নিকট অনেক হাদীস আছে। ইবনে মাজাহ রহ. এর তাকলীদ করতে বাধ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করা উচিত, তিনি কেন তাকলীদ করলেন? এ সকল ব্যক্তিগণকে কি জাহেল বলবেন নাকি মুশরিক? তাদের উপর যে ফতওয়া লাগাবেন, তা আমাদের উপর লাগাবেন। যদি আমরা তাকলীদ করার কারণে মুশরিক, তবে আসলাফ কিভাবে মুওয়াহহিদ একত্ববাদে বিশ্বাসী হবে? ফতওয়া লাগাতে একটু হুশিয়ার হয়ে লাগানো জরুরী । গায়রে মুকাল্লিদ: ইমাম আবু হানীফা রহ. ইমাম মালেক রহ. ইমাম শাফেয়ী রহ. ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. কার মুকান্রিদ ছিলেন? যদি মুকাল্লিদ থাকেন তবে মুকাল্লিদের মুকাল্লিদ কিভাবে? আর যদি মুকাল্লিদ না হন, তবে আমাদের মতই তারা গায়রে মুকান্নিদ । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।