হানাফী ও আহলে হাদীস সমাচার ৫১ হানাফী: যে ব্যক্তি ইজতিহাদের স্তরে সফল নয়, তিনি যত বড়ই আলেম হোক না কেন, তাকে তাকলীদ করতে হবে, নতুবা কাজ হবে না। গায়রে মুকাল্লিদ: আমি অনেক হাদীস জানি । আমি অনেক হাদীস অধ্যায়ন করেছি, আমার কি তাকলীদ করতে হবে? হানাফী: আপনি আরবী বুঝেন? গায়রে মুকাল্িদ: না। অনুবাদকৃত কিতাব পড়ি । হানাফী: সে অনুবাদও তো কোন একজন উম্মত করেছেন। তার অনুবাদের উপর ভরসা করা তারই তাকলীদ । গায়রে মুকাল্লিদ: তাকলীদ তো সেই করবে যে, কুরআন হাদীস সম্পর্কে জ্ঞাত নয়। যার মাসআলার উপর হাদীস স্বরণ নেই । আর যার কুরআন হাদীসের অধ্যায়ন আছে, তাকে কোন ইমামের তাকলীদের উপর বাধ্য করা ভাল কথা নয়। হানাফী: ইমামের তাকলীদ করা এমন একটি জিনিস, যা মানুষকে অনেক গোমরাহী থেকে বাচিয়ে রাখে । আমি প্রথমেই আরয করেছি যে, গায়রে মুজতাহিদের জন্য তাকলীদ করা ওয়াজিব পর্যায়ের । গায়রে মুকাল্লিদ: সিহাহে সিস্তার লেখকগণ কি মুকাল্লিদ ছিলেন নাকি মুজতাহিদ? হানাফী: চমৎকার একটি প্রশ্ন! দেখুন ইমাম বুখারী রহ. বুখারী শরীফকে কয়েক লক্ষ হাদীস থেকে নির্বাচন করে লেখেছেন। ইমাম বুখারী রহ. কয়েক লক্ষ হাদীসের হাফেয ছিলেন । তারপরও ইমাম শাফেয়ী রহ. এর তাকলীদ করতেন । এর দ্বারা জানা গেল যে, ইমাম বুখারী রহ. এর মত মুহাদ্দিসেরও মুজতাহিদের তাকলীদ করা ব্যতিত কোন উপায় নেই। যদি শুধুমাত্র হাদীস জানার দ্বারাই তাকলীদ থেকে মুক্ত থাকা যেত, তবে তিনি গায়রে মুকাল্লিদ হতেন। আর আপনি তো কোথায়............. । বর্তমান সময়ে যত বড়ই আলেম হোক না কেন, ইমাম বুখারী রহ. থেকে বেশি হাদীস মুখস্ত রাখতে পারবে না। মুসলিম শরীফে তাকরার ব্যতিত প্রায় চার হাজার হাদীস লিপিবদ্ধ করা হয়েছে। ইমাম মুসলিম রহ. ও ইমাম শাফেয়ী রহ. এর মুকাল্িদ ছিলেন। ইমাম আবু দাউদ রহ. সুনানে আবু দাউদে প্রায় চার হাজার হাদীস উল্লেখ করেছেন। এতবড় মুহাদ্দিস হওয়া ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।