হানাফী ও আহলে হাদীস সমাচার ৫০ রহ. তাবেয়ী । আর নিজের যুগের মুসলিমদের ইমাম ৷ আমরা তার থেকে মাসআলা গ্রহণ করি। তিনি এ জাতীয় মতভেদপূর্ণ বৈপরিত হাদীসের সমাধান করে দেন, যাতে করে আমরা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলে যুক্ত হয়ে যায়। তিনি হাদীসের বিপরীতে নিজের কথা মানানোর উপর একপগুয়েমী নন। গায়রে মুকাল্লিদ: ইমাম সাহেব কিভাবে জানলেন যে, এটা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল? হানাফী: ইমাম সাহেব শিশুকালে হজ্জ করেন। সাহাবায়ে কেরাম রাধি. এর মধ্যে গিয়ে নামায আদায় করেছেন । যে কাজ সাহাবায়ে কেরাম রাষি. কে করতে দেখেছেন, তা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল বুঝে তা হেফাযত করেছেন। আর যে সকল বর্ণনা সাহাবায়ে কেরাম খায়রুল কুরূনে ছেড়ে দিয়েছেন, তা তিনিও ছেড়ে দিয়েছেন। যদি সে সকল বর্ণনা আমলযোগ্য হত, তবে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাঘি. অবশ্যই আমল করতেন। গায়রে মুকাল্িদ: এটা কিভাবে বুঝলেন যে, সাহাবায়ে কেরাম রাযি. এর আমল নাসেখ মানসুখ এর মাঝে পার্থক্য করতে পারে? হানাফী: রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান! আমার পরে অনেক মতভেদ হবে। তোমরা আমার ও আমার খুলাফায়ে রাশেদীনের সুন্নাত ও আমল মযবুত করে ধরবে । যখন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার ও আমার খুলাফায়ে রাশেদীনের সুন্নাত ও আমল মযবুত করে ধরবে । সুতরাং নাসেখ মানসুখ এর যত ইলম খুলাফায়ে রাশেদীনের আছে, প্রকাশ্য কথা যে, সে পরিমাণ অন্য কারো নেই। অতএব তাদের আমল আমাদের জন্য রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল হিসেবেই গণ্য করা হবে । আর এই নিয়মকে ইমাম আবু হানীফা রহ. গ্রহণ করেছেন। এ কারণে আমরা ইমাম আবু হানিফা রহ. থেকে এ মাসআলা গ্রহণ করে থাকি । জাহেলদের জন্য জরুরী? ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।