হানাফী ও আহলে হাদীস সমাচার ৪৯ এখন হাদীসে দু'ধরণেরই হয়। একটি কাজ করার, অপরটি না করার। আমরা পনের শতাব্দিতে এসে তার নাসেখ মানসুখ এর ফয়সালা কিভাবে করতে পারব? দেখুন! সাহাবায়ে কেরাম রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুইসাপ খেয়েছেন। আর আবু দাউদ শরীফের হাদীসে এসেছে, রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন। আগুনে রান্নাকৃত জিনিস দ্বারা অযু ভেঙ্গে যাবে । হাদীস। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তার বিপরীতেও আছে। হাদীস। সাহাবাগণের মদ্যপান করা এক সময় হাদীস থেকে প্রমাণিত । পরবর্তিতে নিষেধ করাও হাদীস থেকে প্রমাণিত । মাথা একবার মাসেহ করা । মাথা তিনবার মাসেহ করা । আবু দাউদ । আছরের পর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামায পড়তেন । হাদীস। আছরের পর নফল নামায পড়তে নিষেধ করতেন । হাদীস । কুলি করা, নাকে পানি দেওয়া এক এক বারের হাদীস আছে। তিন তিন বারেরও হাদীস এসেছে। ফজরের নামায আলোকিত করে পড়া । অন্ধকারে পড়াও হাদীসে এসেছে। দেখুন! এ মতভেদপূর্ণ বিভিন্ন হাদীস এসেছে। এ জাতীয় হাজার হাজার হাদীস পেশ করা যাবে, যাতে যথেষ্ট বৈপরীত্য ও মতবিরোধ রয়েছে। এখন এই বৈপরিত্ব ও মতবিরোধপূর্ণ হাদীসের কোনটির উপর আমল আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল, কোনটা প্রথম যুগের? এ বৈপরীত্য সেই ব্যক্তিই শেষ করতে পারেন, যিনি শরীয়ত সম্পর্কে পূর্ণ দক্ষ । সাথে সাথে সাহাবায়ে কেরামের যুগের সময়ের হবে । আর ইমাম আবু হানিফা ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।