Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৪৮ হানাফীদের উপর অপবাদ দেওয়া মাত্র, হানাফীদের সাথে ঝগড়া করা মাত্র। এর ভিতরে গভীরে নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের উপর ফতওয়া লাগে, তবে লাগবে । যদি আহলে হাদীস বা মুহাম্মাদী ব্যতিত কোন নিসবত হারাম হতো, তবে সাহাবায়ে কেরামগণ কখনো আলবী বা উসমানী নিসবত করা করতেন না । গায়রে মুকাল্লিদ: রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে কোন সেগুলো কোথেকে গ্রহণ করা যাবে? গায়রে মুকাল্সিদ: রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করবেন। হানাফী: রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই। গায়রে মুকাল্লিদ: ইমাম সাহেবও তো নেই। হানাফী: ইমাম সাহেবের ফিকহ তো বিদ্যমান । গায়রে মুকাল্িদ: রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসও তো বিদ্যমান। আজকাল কোন ইমাম আছেন, যিনি আপনার সামনে পেশ হওয়া মাসআলার সমাধান দিবে পারবেন? হানাফী: আমাদের ইমামে আযম তো ইমাম আবু হানীফা রহ. । গায়রে মুকাল্লিদ: আচ্ছা! এটার কি কারণ যে, রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন একশত বসর পর্যন্ত কাজে এলো, আর ইমামের ফিকহ কিয়ামত পর্যত্তের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস কি শুধুমাত্র একশত বসরের জন্য ছিল? হানাফী: প্রিয় ভাই! রেগে যেয়েন না। ইমামগণ নতুন কোন দ্বীন প্রতিষ্ঠা করেননি । ইমামে আযম আবু হানীফা রহ. যিনি খায়রুল কুরূনের ইমাম । নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছিলেন, একজন পারস্যের ব্যক্তি হবে, যদি ঈমান সুরায়্যা তারকা পর্যন্তও পৌঁছে যায়, তবে সে সেখান থেকে এনে মানুষের সামনে পেশ করবে । হাদীস শরীফে অনেক জায়গায় মতভেদ রয়েছে । মতভেদের কারণ হলো, কিছু কিছু জায়গায় রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হুকুম, বিধান প্রকাশ করতেন। কিছুদিন পর অন্য একটি হুকুম, বিধান প্রকাশ করতেন। ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।