Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৪৩ মুকাল্লিদদের জন্য নয়। আপনি কোন একটি হাদীস বা হাদীসের ব্যাখ্যায় এটা দেখান যে, ফিকহের অস্বীকারকারীকে আহলে হাদীস বলা হয়েছে। এখন কোন ব্যক্তি নতুন একটি দল বা গ্রুপ বানিয়ে নিজেদের নাম দিবে আহলে তাফসীর এবং বলবে আমি আহলে তাফসীর, কিতাবে এ নাম এসেছে, তবে এটা ভূল হবে। অন্য কোন ব্যক্তি নতুন একটি দল বা গ্রুপ বানাবে এবং বলবে আমি আহলে তারীখ, কিতাবে এ নাম এসেছে, তবে তা ভুল হবে । আরেক ব্যক্তি নতুন একটি দল বা গ্রুপ বানাবে এবং বলবে আমি আহলে কুরআন । তিরমিযি শরীফে আমাদের নাম এসেছে, তবে ভূল হবে । সেরকমভাবে ফিকহের অস্বীকারকারীগণ নিজেদের নতুন একটি দল বা গ্রুপ বানিয়ে বলবে আমরা আহলে হাদীস। কিতাবে আমাদের নাম আছে, তবে তা ভুল হবে। দেখুন! হাদীস অস্বীকারকারীগণ নিজেদেরকে আহলে কুরআন বলে । আর দলিল দেয় যে, তিরমিযি শরীফে বিতর অধ্যায়ে হাদীস এসেছে, “হে আহলে কুরআন! বিতর পড়”। এখন হাদীস অস্বীকারকারীগণ বলে যে, এটা আমাদেরকে বলা হয়েছে। আমরা প্রতিটি জায়গাতে বারবার বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি যে, ইংরেজদের শাসনামলের পূর্বে কোন হাদীস অস্বীকারকারীকে আহলে কুরআন বলা হয়েছে? বা দুনিয়াতে হাদীস অস্বীকারকারীগণকে আহলে কুরআন বলে কোন নতুন দল বা গ্রুপ বিদ্যমান বলে প্রমাণ করা হোক । তারা বলে যখন থেকেই কুরআন, তখন থেকেই আহলে কুরআন । যদি কুরআন সত্য হয়, তবে আহলে কুরআনও সত্য । আপনাদের আওয়াজও তো এরকম | যখন থেকে হাদীস, তখন থেকেই আহলে হাদীস। যদি হাদীস সত্য হয়, তবে আহলে হাদীসও সত্য । অথচ ইংরেজ শাসনামলের পূর্বে ফিকহের অস্বীকারীকে আহলে হাদীস নাম দেয়াটা পুরা বিশ্বে এর কোন প্রমাণ পাওয়া যায় না। আসুন! কোন একটি হাদীসে দেখিয়ে দিন যে, ফিকহের অস্বীকারকে আহলে হাদীস বলা হয়। গায়রে মুকাল্িদ: আহলে হাদীস হোক বা আহলে সুন্নাত ওয়াল জামাত হোক । দু'টি গ্রুপেরই একটিই অর্থ । আমি বারবার বলতেছি । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।