হানাফী ও আহলে হাদীস সমাচার ৪০ হানাফী: যদি তাকলীদ শিরক হয়, তবে সাহাবীদের তাকলীদও শিরক হবে । এটা কেমন যে, ইমাম আবু হানীফা রহ. এর তাকলীদ শিরক, আর সাহাবীদের তাকলীদ তাওহীদ? গায়রে মুকালিদ: সাহাবায়ে কেরামের মাসআলার কিতাব কেন প্রাধান্য দেন না? হানাফী: সাহাবায়ে কেরাম রাষি. এর মাসআলার এমন কোন কিতাব নেই, যেখানে নামায, রোযা, হজ্জ, যাকাতের বিস্তারিত মাসআলা সংকলন করা আছে। আর ফিকহে হানাফী সাহাবায়ে কেরাম রাষি. এর ফতওয়াগ্তলোর সমন্বয় বুঝেন। এ ফিকহের এলোমেলো ফুলগুলো সমন্বিত করে, জমা করে ফুলগুচ্ছ উম্মতের সামনে পেশ করেছেন। গায়রে মুকাল্লিদ: যখন আপনাদের ফিকহে কুরআন আছে, হাদীস আছে, সাহাবায়ে কেরাম রাযি. এর আকওয়াল তথা তাদের কথা ও মত আছে, তবে তাকে কেন ফিকহে হানাফী বলা হয়? হানাফী: এটা এমন যেমন বুখারী শরীফে বর্ণনা করা হয়। অথচ এটা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস । কিন্তু তাকে বলা হয়, এটা বুখারী শরীফের হাদীস । তার অর্থ হল, ইমাম বুখারীর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। মুসলিম শরীফের হাদীস বলার অর্থ হল, ইমাম মুসলিমের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। ফিকহে হানাফী বলার অর্থও এমন যে, নিঃসন্দেহে ফতওয়াগুলো সাহাবায়ে কেরাম রাযি. এর। কিন্তু এটা ইমামে আ'যম আবু হানীফা রহ. এর মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। গায়রে মুকাল্িদ: আপনারা আপনাদের নিসবত তথা সম্পর্ককে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাদ দিয়ে ইমাম আবু হানীফা রহ. এর দিকে কেন করেন? আসল পিতা থাকতে অন্য কোন পিতার দিকে সম্পর্ক করা অনেক বড় গ্ুনাহ। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানী পিতা । আপনারা মুহাম্মাদীর জায়গায় হানাফী বলেন। আপনাদের থেকে ঈসায়ী (খৃষ্টান) অনেক ভাল । নিজেদের সম্পর্ক নিজেদের নবীর দিকে করে। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।