হানাফী ও আহলে হাদীস সমাচার ৩৭ হানাফী: জী! না। দেখুন এর উদাহরণ এমন যে, জামাতে ইমাম একজন হয়, বাকী সকলে মুক্তাদি হয়। ইমাম তাকবীরে তাহরীমা বলে, মুক্তাদিও বলে। কিন্তু ইমামের পরে এবং ইমামের অনুসরণে । ইমাম মুক্তাদি দু'জনেরই তাহরীমা আন্লাহর জন্যই হয়। ইমাম কিয়াম করে, মুক্তাদিও কিয়াম করে। দু'জনেরই কিয়াম আল্লাহর জন্যই হয়। কিন্তু মুক্তাদির কিয়াম ইমামের অনুসরণে হয় । ইমাম রুকু করে, মুক্তাদিও রুকু করে। দু'জনেরই রুকু আল্লাহর জন্য হয়। কিন্ত মুক্তাদির রুকু ইমামের অনুসরণেই হয়। ইমাম সিজদা করে, মুক্তাদিও সিজদা করে । দু'জনেরই সিজদা আল্লাহর জন্য । কিন্তু মুক্তাদির সিজদা ইমামের পিছে পিছে এবং ইমামের অনুসরণেই হয়। ইমাম রুকু ও সিজদা থেকে মাথা উঠায়, মুক্তাদিও উঠায়। কিন্তু ইমামের পরে এবং ইমামের অনুসরণে । এরকমভাবে তাশাহহুদেও । উদ্দেশ্য হল যে, জামাতে নামায আদায়কালে ইমাম নামাযের আহকাম আদায় কণে, মুক্তাদিও করে । কিন্ত মুক্তাদির প্রতিটি আমল ইমামের পিছনে হয়, আগে হয় না। যদি আগে হয়, তবে হাদীস অনুযায়ী গাঁধা হয়ে যাবে । এখন যদি কোন অমুসলিম বলে যে, ইমামের সিজদা আল্লাহর জন্য, মুক্তাদির সিজদা ইমামের জন্য । ইমামের কিয়াম ও জলসা আল্লাহর জন্য, মুক্তাদির কিয়াম ও জলসা ইমামের জন্য । ইমামের তাশাহহুদ আল্লাহর জন্য, মুক্তাদির তাশাহহুদ ইমামের জন্য | ইমামের সালাম আল্লাহর জন্য, মুক্তাদির সালাম ইমামের জন্য । অর্থাৎ এটা বলা যে, ইমাম সবকিছু আল্লাহর জন্য করে, আর মুক্তাদি ইমামের জন্য করে । এটা নিঃসন্দেহে একেবারেই ভূল। এ ধারণা এ অমুসলিমের মুক্তাদির অনুসরণে হয়েছে যে, মুক্তাদি যে আমল করছে, তা ইমামের পিছনেই করছে, তবে হয়তো এ ইবাদত ইমামেরই হচ্ছে। অথচ এ লোকটি আল্লাহর ইবাদত করছিল । ইমামের ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।