হানাফী ও আহলে হাদীস সমাচার ৩৫ গায়রে মুকাল্লিদ: সেটা কিভাবে? হানাফী: আপনার এ প্রশ্নটা এমন যে, আপনাকে প্রশ্ন করা হল, আজকে শনিবার না কি জানুয়ারী? আজ বুধবার না কি ফেব্রুয়ারী? তখন প্রত্যেক জ্ঞানী ব্যক্তিই পেরেশান হয়ে যাবেন। কেননা শনিবার ও জানুয়ারী এর মধ্যে যদি কোন বৈপরীত্য হত, তবে এ জাতীয় প্রশ্ন হতে পারত । যেখানে আজ শনিবার ও জানুয়ারী হতে পারে, সেখানে এ দু'টির মধ্যে কোন বৈপরীত্য নেই। বরং প্রশ্ন এমন হওয়া উচিত ছিল যে, আজ শনিবার না কি রবিবার? এটা জানুয়ারী না কি ফেব্রুয়ারী মাস? দিনের বিপরীতে দিন, মাসের বিপরীতে মাস। আমিও আপনাকে এ জাতীয় প্রশ্ন করতে পারি যে, আপনি গায়রে মুকাল্লিদ না কি মানুষ? আপনি আহলে হাদীস না কি মানুষ? আপনি পাকিস্তানী না কি পার্জাবী? যেমনভাবে এ জাতায় প্রশ্ন আপনার খেয়ালে ভুল। সেভাবে হানাফী না কি মুহাম্মাদী বলাটাও একেবারেই ভুল। যদি আপনার প্রশ্ন সঠিক হয়, তবে পূর্বে উল্লেখিত তিনটি প্রশ্নের উত্তর দিন। আপনি আহলে হাদীস না কি মানুষ? তবে পরিশেষে আপনি এ জাতীয় প্রশ্রের উত্তর গালী ব্যতিত কি দিবেন? এখন শুনুন! যদি কেউ বলে তুমি নিজেকে পাকিস্তানী না বলে পার্জাবী বা লাহোরী বল? তবে আমরা তাকে বলব, আমরা পাকিস্তানী বলব অন্য দেশের বিপরীতে । আর পাঞ্জাবী বলব সিদ্ধি ও বেলুচিদের বিপরীতে । এরকমভাবে যখন অমুসলিম প্রশ্ন করবে যে, আপনি কে? তখন আমরা বলব যে, আমরা মুহাম্মাদী ও মুসলিম। অর্থাৎ মুহাম্মাদী ও মুসলিম অমুসলিমের বিপরীতে হবে। আর হানাফী তো শাফেয়ী মালেকী ইত্যাদিদের বিপরীতে বলব। আপনিও মানেন যে, আপনাকে পাঞ্জাবী বলার কারণে পাকিস্তানী হওয়াকে অস্বীকার করা নয়। আহলে হাদীস বলার সাথে সাথে মানুষ হওয়ার অস্বীকার করা নয়। তবে হানাফী বলার দ্বারা মুহাম্মাদী হওয়ার অস্বীকার কিভাবে হবে? গায়রে মুকালিদ: উম্মতের কথা মানতে হবে, না কি রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে? হানাফী: যদি উম্মতের কথা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়, তবে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মানতে ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।