Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৩৩ হতে পারে। যার ব্যাখ্যা করা হয়, তাশরীহ সর্বদা তার থেকে একটু অতিরিক্ত হয়। উদাহরণস্বরূপ কোন ব্যক্তি প্রশ্ন করল যে, কুরআন কি? একটু ভেবে চিন্তে বলবেন যে কুরআন কি? তখন যিনি বুঝাচ্ছেন তিনি এমন ব্যাখ্যা করবেন যে, এটা এমন একটি কিতাব যা রাসূল হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তা'আলা নাযিল ও অবতীর্ণ করেছেন। এ কিতাবে কোন প্রকার সন্দেহ নেই। সন্দেহমুক্ত একটি কিতাব ৷ তবে দেখুন যার ব্যাখ্যা করা হল, তা কুরআন শব্দটি । আর তার ব্যাখ্যাই অনেক কথা, শুধু কথা বুঝানোর জন্য বৃদ্ধি করা হয়েছে। আর কখনো কখনো অধিক ব্যাখ্যার জন্য উদাহরণ দেয়া লাগে । যদি কেউ বলে ব্যাখ্যার প্রত্যেক শব্দ আমাকে ওখানে দেখাও, যার ব্যাখ্যা করা হল। তবে এটা তার কম বুদ্ধির পরিচয় হবে। এ জন্য যেভাবে প্রত্যেক হাদীসের প্রমাণ কুরআন থেকে চাওয়া কম বুদ্ধির পরিচয় । হুবাহু এঁ রকমভাবে প্রত্যেক ফিকহের শাখাগত মাসআলার প্রমাণ হাদীস থেকে চাওয়াও বুদ্ধির অনেক অভাব ও বোকামী । গায়রে মুকাল্িদ: আমরা ফিকহ না মানার এটাও একটা কারণ যে, ফিকহে মতভেদ । অর্থাৎ আমরা এ জন্য ফিকহ মানি না যে, ফিকহের মাসআলার মধ্যে অনেক বড় এখতেলাফ তথা মতভেদ আছে। হানাফী: প্রিয় ভাই! হয়তো আপনি চুরির ঠিকাদারী নিয়ে রেখেছেন। এ পরশ্রটাও মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বীকারকারীদের । তারা বলেছিল যে, আমরা হাদীস এ জন্য মানিনা যে, হাদীসে এখতেলাফ তথা মতভেদ রয়েছে। শিয়াগণ বলে, আমরা সাহাবায়ে কেরাম রাযি. কে মানিনা । কেননা তাদের মধ্যে মতভেদ রয়েছে। পাদরীগণ বলতো, আমরা কুরআন মানিনা। কেননা সেখানে কেরাতের এখতেলাফ তথা মতভেদ রয়েছে। আর জনাব! আপনাদের কথা হল, আমরা ফিকহ এজন্য মানিনা যে, সেখানে এখতেলাফ তথা মতভেদ রয়েছে। এটা আপনার কোন নতুন কলি প্রেস্ষুটিত পাপড়ি) নয় । এরকম প্রশ্ন পাদরীগণের | বিভিন্ন প্রকারের আয়াত রয়েছে। মুহকামাত, মুতাশীবাহাত। তারা বলত, মুহকামাত অনুসরণ কর। আর মুতাশাবাহাত অনুসরণ করিওনা, তার পিছে পড়িও না। তারা বলেছিল, যাদের অন্তর টেরা (বক্র), তারাই এর অনুসরণ ও ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।