Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৩২ গায়রে মুকাল্লিদ: মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বীকারকারীগণের এ প্রশ্ন ভুল। কেননা হাদীস কুরআনের খেলাফ তথা কুরআন বিরোধী বা কুরআনের বিপরীত নয় । বরং এটা কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ । হানাফী: তবে প্রিয়! যেভাবে মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বীকারকারীগণের হাদীসের বিপরীত প্রশ্ন ভুল! তেমনিভাবে ফিকহের বিপরীতে আপনার প্রশ্রও ভুল। যেভাবে হাদীস কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ । হুবাহু ফিকহ কুরআন ও হাদীসের ব্যাখ্যা বিশ্লেষণ । কুরআনের ব্যাখ্যা যখন রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দের মাধ্যমে বর্ণনা করেন, তাকে হাদীস বলে। আর যখন ইমাম, ফকীহ, মুজতাহিদ কুরআন ও হাদীসকে নিজের শব্দের মাধ্যমে বর্ণনা করেন, তখন তাকে ফিকহ বলে । ফিকহ কুরআন হাদীস ছেড়ে নতুন কোন জিনিস নয়। ব্যাখ্যা হয়, তবে ফিকহের প্রতিটি মাসআলা হাদীস থেকে পাওয়া যাওয়া উচিত। অর্থাৎ ফিকহের প্রতিটি জুয তথা শাখাগত মাসআলা হয়ত কুরআনের কোন আয়াতের অনুবাদ হওয়া উচিত বা কোন হাদীসের । তখনই আমরা মানতে পারি যে, বাস্তবেই ফিকহ কুরআন হাদীসের ব্যাখ্যা বিশ্লেষণ । এমন নয় কি? হানাফী: এটা আবশ্যক নয় যে, ফিকহের প্রতিটি জুয তথা শাখাগত মাসআলা কুরআনের আয়াত বা হাদীস হওয়া । গায়রে মুকাল্লিদ: তবে ব্যাখ্যা কিভাবে? হানাফী: আপনি ব্যাখ্যার অর্থও বুঝেন না। আপনিও মানেন যে, হাদীস শরীফ কুরআনের ব্যাখ্যা । কিন্তু মিশকাত, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ এর প্রতিটি হাদীস আপনি কুরআন থেকে প্রমাণ করতে পারবেন? গায়রে মুকাল্লিদ: এটা তো অনেক কঠিন বরং অসম্ভব । হানাফী: তবে যেভাবে প্রত্যেক হাদীস কুরআনের আয়াত থেকে প্রমাণিত না হওয়া সত্বেও কুরআনের তাফসীর তথা ব্যাখ্যা হতে পারে। এরকমভাবে ফিকহের প্রতিটি জুয তথা শাখাগত মাসআলা কুরআন ও হাদীস থেকে স্পষ্টভাবে প্রমাণ না হওয়া সত্তেও তার তাশরীহ তথা ব্যাখ্যা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।