Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ৩১ হানাফী: প্রিয়! আমাদের অর্থাৎ আহনাফ সর্বপ্রথম কুরআন দেখেন। যদি কুরআন শরীফে পেয়ে যায়, তবে আলহামদুলিল্লাহ! আর কুরআনে না পেলে হাদীসে দেখেন। যদি হাদীসে পেয়ে যায়, তবে ঠিক আছে । আর যদি কুরআন ও হাদীসে না পায়, তবে ইজমাতে দেখেন। যদি ইজমাতে না পাওয়া যায়, তবে ফিকহ দেখেন। অর্থাৎ কিয়াসে শরয়ী থেকে মাসআলার সমাধান করেন। ফিকহ তো চার নম্বরে । আর হ্যা, হাদীস যয়ীফ হলেও তা উত্তম ও মর্যাদাপূর্ণ হবে । কিয়াসের হবে না। গায়রে মুকাল্লিদ: কুরআন হাদীস কি ফিকহ ব্যতিত সম্পূর্ণ না কি অসম্পূর্ণ? যদি সম্পূর্ণ হয়, তবে ফিকহের কি প্রয়োজন? যা উম্মতগণ লিখেছেন। আর যদি অসম্পূর্ণ হয়, তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে অসম্পূর্ণ করে ছেড়ে গিয়েছেন? হানাফী: আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই প্রশ্ন আপনি কোথেকে শিখেছেন? গায়রে মুকাল্লিদ: উলামায়ে কেরাম থেকে । হানাফী: অসম্ভব! কক্ষনো নয়। এ প্রশ্ন মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বীকারকারীগণের, যা তারা হাদীস সম্পর্কে মুসলমানের উপর করেছিল যে, কুরআন হাদীস শরীফ ব্যতিত সম্পূর্ণ না অসম্পূর্ণ? যদি কুরআন (যো সৃষ্টিকর্তার কথা । এবং সন্দেহমুক্তও বটে। এবং তার হেফাযত ও সংরক্ষণও আল্লাহ তা'আলা নিজেই নিয়েছেন ।) সম্পূর্ণ হয়, তবে হাদীস মাখলুক তথা সৃষ্টিজীবের কথা সন্দেহযুক্তও বটে। এবং এর হেফাযত ও সংরক্ষণও আল্লাহ তা'আলা নেন নি। তবে আল্লাহ তা'আলার কথা থাকতে রাসুল সান্নাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন মানা হবে? (খালেকের) সৃষ্টিকর্তার কথা থাকতে (মোখলুকের) সৃষ্টিজীবের কথা কেন মান্য করা হয়ঃ সন্দেহমুক্ত কিতাব থাকতে ধারণাযুক্ত হাদীস খবরে ওয়াহেদ কেন মানা হয়? সংরক্ষিত কথা থাকতে অসংরক্ষিত হাদীস, যা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক শতাব্দি পর লেখা হয়েছে, তা কেন মান্য করা হবে? মানা হবে? ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।