হানাফী ও আহলে হাদীস সমাচার ৩০ মাটি না পাওয়া গেলে পরিচ্ছেদ । মুসলিম শরীফ ১/১৬০ হা. ৮৪৩ হায়েয অধ্যায়, তায়াম্মুম পরিচ্ছেদ । দেখুন, আপনার জবরদস্তি দাবী পূর্ণ হয়ে গেল। তাই আমি এ কথা বলতে পারি যে, কালাদাহ বা তাকলীদ এ হার কে বলে, যা কারো সৌন্দর্যকে দেয়। গায়রে মুকাল্লিদ: তাকলীদের দ্বিতীয় অর্থ কি? হানাফী: পার্ট দেওয়া । এ অর্থ তখন করা হয় যখন প্রাণীর দিকে এর নিসবত তথা সম্পর্ক হয়। আর যখন মানুষের দিকে করা হয়, তখন হার অর্থই উদ্দেশ্য হয়। এখন পসন্দ নিজের নিজের । আপনি প্রাণীর অর্থ পসন্দ করবেন, না কি মানুষের অর্থ পসন্দ করবেন? আমরা কিন্তু মানুষ । এ অর্থই পসন্দ করবেন যেটা মানুষ সম্পকীয় । গায়রে মুকাল্লিদ: আচ্ছা আসুন! যখন পরিপূর্ণভাবে কুরআন হাদীসে সব রয়েছে, তা সত্বেও কেন ইমামের তাকলীদ করেন? কুরআন হাদীস থাকা সত্তেও কি অন্য জিনিষের প্রয়োজন বাকি থেকে যায়? আপনারা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ছেড়ে দিয়ে ইমামের পিছনে লেগে আছেন । অথচ যার কথা দ্বীন নয়, না তার কথা মান্য করার জন্য সওয়াব পাওয়া যাবে, না তার কথা ছেড়ে দিলে গোনাহ হবে । দেখুন! আমরা শুধু এ ইমামের কথা মানি, যার অনুসরণের হুকুম আল্লাহ তা'আলা দিয়েছেন । অর্থাৎ রাসূল সান্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তার কথা মান্য করলে প্রতিদান ও সওয়াব পাওয়া যায়। আর অস্বীকার করলে, না মানলে কুফুরী ও গোনাহ হয়। হানাফী: আমার ভাই! আপনি এরেকটি অপবাদ দিলেন যে, আমরা রাসূল সান্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ছেড়ে দিয়ে ফিকহ মানি। আপনি আহনাফের মোওফিক) জ্ঞান, অবস্থান ও উদ্দেশ্য বুঝেন নি। যদি বুঝতেন, তবে এমন অপবাদ দিতেন না। গায়রে মুকালিদ: তবে তা ছাড়া আপনাদের কি উদ্দেশ্য? আমাকে একটু বুঝান। ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।