হানাফী ও আহলে হাদীস সমাচার ২৮ তাকলীদ গায়রে মুকাল্লিদ: আপনারা তাকলীদ করেন, এটা শিরক । শিরক থেকে প্রতিটি মুসলমানের বেচে থাকা আবশ্যক । কেননা মুশরিক জান্নাতে যেতে পারবে না। হানাফী: প্রিয় জী! প্রথমে শিরকের সংজ্ঞা বলুন। তারপর তাকলীদের উপর শিরকের সংজ্ঞা ব্যবহার করে দেখান । গায়রে মুকাল্লিদ: শিরকের সংজ্ঞা হলো, আল্লাহর সাথে কাউকে শরীক করা, চাই তা সত্ত্বাগত হোক বা বৈশিষ্টগত হোক বা ইলম তথা জ্ঞানগত হোক । হানাফী: ভাইজান! তাকলীদের সংজ্ঞা বলুন। গায়রে মুকাল্লিদ: তাকলীদের সংজ্ঞা হলো, কোন উম্মতের কথা দলিলবিহীন মেনে নেওয়া । হানাফী: আপনি এ সংজ্ঞাটি কোন হাদীস থেকে করলেন? গায়রে মুকাল্িদ: কোন হাদীস থেকে গ্রহণ করিনি। আর তাকলীদের সংজ্ঞাও হাদীসে নেই। বরং আমরা উলামায়ে কেরাম থেকে এমনি শুনেছি। হানাফী: আপনি কি এই সংজ্ঞার তাসদীক তথা বিশ্বাস করেছিলেন না কি এরকমই মেনে নিয়েছিলেন? গায়রে মুকালিদ: যখন উলামায়ে কেরাম বয়ান করেন, বক্তব্য প্রদান করেন, তখন কি তাদের ওয়াষে বা বক্তব্যের মাঝে উঠে উঠে প্রত্যেক মাসআলা কোন হাদীস থেকে প্রমাণিত, তা কি প্রশ্ন করা যায়? বরং তা এমনিভাবেই মেনে নিতে হয় । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।