Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ২৫ হানাফী: একে তাকলীদ বলে । তাকলীদ না করার জন্য পালায়ন করেন। কিন্ত সেই তাকলীদেই নিমজ্জিত হয়ে থাকেন । গায়রে মুকালিদ: আজ আপনার তাকলীদের পক্টি তুলে ফেলব। এ বিষয়েও কথা হবে। হানাফী: ইনশাআল্লাহ কথা হবে । গায়রে মুকালিদ: ঠিক আছে। তবে কীধ, টাঁখনু ও হাঁটু মিলানোর “ব্যাখ্যা” উলামায়ে আহলে হাদীস কি করেছেন? দেখান! মনে হয় এ বিষয়ে আপনার নিকট উলামায়ে আহলে হাদীসের কোন কিতাৰ এই মাসআলা সংক্রান্ত নেই। হানাফী: ভাই সাহেব! আপনার সাথে যে ওয়াদা করেছি, অবশ্যই পূর্ণ করব। এ বিষয়ে উলামায়ে আহলে হাদীসের প্রকাশ্য অর্থ দেখাব । কিন্ত প্রশ্ন হল আপনি কি তা মানবেন? গায়রে মুকালিদ: কেন মানব না? তারা তো কুরআন ও হাদীস থেকেই বলেন। হানাফী: এই যে আমার হাতে “ফাতওয়ায়ে উলামায়ে হাদীস” তার পূর্ণ ইবারাত দেখাচ্ছি। দেখুন ৩/২০,২১। “টাঁখনু দ্বারা কি টাঁখনু উদ্দেশ্য না কি পা? তবে সঠিক হল এটি যে, “পা” । কেননা যতক্ষণ পর্যন্ত পা কে বাকা করা হবে না ততক্ষণ পর্যন্ত টাখনুর সাথে টাঁখনু মিলবে না। তবে পা কে বাকা করে দাঁড়াতে হবে । এতে কয়েকটি খারাবিও রয়েছে। ১. অনেক্ষণ পর্যন্ত এভাবে দাঁড়ানো কঠিন। ২. আঙ্গুল কিবলার দিকে থাকবে না। ৩. বারবার নাড়া পড়বে, যাতে করে নামাযে খুশু খৃযু থাকবে না। ৪. এ জাতীয় অনেক ক্ষতি রয়েছে, এ জন্য টাঁখনু দ্বারা টাঁখনু উদ্দেশ্য হবে না। বরং পা উদ্দেশ্য । কিছু লোক পা কে অতিরিক্ত চওড়া করে দাঁড়ায় । যার দ্বারা কাধ মিলে না। এটি ভূল ।” গায়রে মুকালিদ: ভাল এটা তো আমাদের সত্যায়িত কিতাব । যা নিয়ে পূর্বে আমাকে অনেক কিছুই বলেছেন। ইহা ব্যতীত কি আমাদের কোন আহলে হাদীস আলেম কিছু বলেছেন? ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।