হানাফী ও আহলে হাদীস সমাচার ২১ হানাফী: যদি আপনি সহীহ হাদীসে দেখাতে পারেন যে, পা কাঁধ পরিমাণ চওড়া করতে হবে, তবে আমি এ হাদীসের উপর আমল করব । গায়রে মুকালিদ: এটা হাদীসে নেই? হানাফী: জী না। গায়রে মুকালিদ: এটাও শুনেছি যে, পা এ পরিমাণ চওড়া কর, যা সহজভাবে দাড়ানো যায়। হানাফী: এটাও হাদীসে প্রমাণিত নয় । গায়রে মুকালিদ: বন্ধু আপনি প্রতিটি কথা হাদীস থেকে জানতে চাইলে এত হাদীস কোথা থেকে আনব? হানাফী: এ কারণে যে, আপনাদের দাবী হল, আমরা কুরআন ও হাদীসের বাইরে যায় না। প্রথমে তো অনেক বড় লম্বা চওড়া দাবী করেছিলেন যে, আমরা যে মাসআলাই গ্রহণ করি, তা শুধু কুরআন ও হাদীস থেকে গ্রহণ করি। তবে এখন বলছেন হাদীস কোথা থেকে আনবেন? তবে আপনাদের দাবী তো ভুল। গায়রে মুকালিদ: আমি কয়েকটি হাদীস দেখাতে পারি যে, কাঁধের সাথে কীধ, টাখনুর সাথে টাখনু মিলানোর হুকুম রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন । হানাফী: আমার প্রিয় ভাইজান! যখন আপনি হাদীস দেখাবেন, তখন পরাজিত নয় । কেননা সঠিক কথা মেনে নেয়া পরাজয় নয় বরং তা বিজয়ী হয়। গায়রে মুকালিদ: এখানে আপনার নিকটে বুখারী শরীফ আছে? হানাফী: জ্বী আছে কেন? গায়রে মুকালিদ: বুখারী শরীফে টাখনু মিলানোর হুকুম আছে । এখন আমি মাসআলা পরিষ্কারভাবে বর্ণনা দিচ্ছি। হানাফী: ভাই! নিজের কথার উপর অটল থেকে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম দেখান । রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধের সাথে কাঁধ, টাখনুর সাথে টাখনু মিলালে, আমাদের জন্য তা মাথার উপর। ফডড/.9110001179.0010)
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.