হানাফী ও আহলে হাদীস সমাচার ১৮ হানাফী: ভাই যদি প্রত্যেক জনসাধারণের জন্য কুরআন ও হাদীস কোন শিক্ষক ছাড়াই যথেষ্ট হয়, তবে আপনাদের ওলামাগণ এই কিতাব কেন লিখলেন? যখন কুরআন ও হাদীস বিদ্যমান । তবে আপনাদের ওলামাদের এ কিতাব লেখার কি প্রয়োজন ছিল? কুরআন ও হাদীস কি অপূর্ণ? গায়রে মুকাল্িদ: আমাদের ওলামাগণ ফতুয়া লেখেন না। তারা শুধু কুরআন ও হাদীস এর উপর আমল করেন। হানাফী: ভাই! আপনাদের আলেমগণ “ফতওয়ায়ে ওলামায়ে হাদীস” লিখেছেন, যা আপনার সামনেই আছে। “ফতওয়ায়ে আহলে হাদীস” লিখেছেন। “ফতওয়ায়ে সাত্তারিয়া” “ফতওয়ায়ে সানাইয়া” “ফতওয়ায়ে বারাকাতিয়্যাহ” “ফতওয়ায়ে নাধিরিয়্যাহ” ইত্যাদি লিখেছেন। বরং এই “ফতওয়ায়ে ওলামায়ে হাদীস” এ যথেষ্ট ওলামাদের ফতওয়া রয়েছে। গায়রে মুকান্নিদ: “ফতওয়ায়ে উলামায়ে হাদীস” তো আমাদের নিকট কোন গ্রহণযোগ্য ও সনদবিশিষ্ট কিতাব নয় । হানাফী: প্রিয় ভাই! এটি শুধু জান বাচানোর বাহানা । “ফতওয়ায়ে উলামায়ে হাদীস” আপনাদের নিকট সনদবিশিষ্ট ও গ্রহণযোগ্য কিতাব । যখন এটা মুদ্রণ করা হয়েছে তখন সকলে বিভিন্নভাবে সুন্দর সুন্দর অভিমত দিয়েছেন, আপনাকে দেখাচ্ছি। ১. ৩/১৬ লেখা আছে “যা পেশ করা হয়েছে কুরআন ও হাদীস এর আলোকে পেশ করা হয়েছে। ২. সাঈদ সাহেব আমাদের দলের মুহাক্কিক বুযুর্গ ও আহলে ইলম । তিনি একাকিত্ব বরণ করেই কুরআন সুন্নাহ এর শিক্ষাকে অনেক সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা করেছেন। ৩. তিনি প্রশ্নের উত্তরে সঠিক কুরআন, সুন্নাহ থেকে দলিল পেশ করেছেন । ৪. লিখক মুবারকবাদ পাবার উপযুক্ত । ৫. আমরা সকল আহলে হাদীস পাঠকদের বলব, তারা যেন অবশ্যই ইহা থেকে উপকৃত হয়। ৬. যা সাধারণ মানুষের জন্য জ্ঞানের আলো প্রমাণিত হবে। ৭. এসকল ওলামাদের জন্য মাগফিরাতের দুআ করবে । ৩/১১। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।