Wakil Uddin Jessoree's Book — hanafi o ahle hadis shomachar
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী ও আহলে হাদীস সমাচার ১৪ হানাফী: ভাই! যদি অন্য কোন কাপড় না থাকে, তবে একটি কাপড় দ্বারা নামায আদায় করতে পারবে । আর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েয বুঝাতেই এটি করেছেন। গায়রে মুকাল্লিদ: দেখুন! আমি প্রমাণ করে দিয়েছি যে, একটি কাপড় দ্বারা নামীয পড়া সুন্নাত । হানাফী: ভাই! আপনার মনে হয় আপনার মেধাশক্তি কিছুটা কম। পূর্বে মেনে নিয়েছিলেন যে, এক আধবার করা কাজ সুন্নাত নয় । সুন্নাত সর্বদাটা হয়। বিশেষ সময়ের জন্য নয়। যদি একটি কাপড়ে নামায পড়া সুন্নাত হয়। তবে আপনার মসজিদে এই সুন্নাত জবাই হচ্ছে। আজকেই এলান করুন যে, ছয় ছয়টি কাপড় পরে যারা নামায পড়ছে, তারা বেদআতী । কেননা রাসুল সা. একটি কাপড়ে নামায পড়েছেন। গায়রে মুকাল্লিদ: আমরা ছয় ছয়টি কাপড় কখন পরি? হানাফী: গণনা করুন। পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, জ্যাকেট, মোজা । আপনি মরা সুন্নাতকে জীবিত করেন। যে সকল মানুষ এতগুলো কাপড়ে নামায পড়ছে, তাদের সমস্ত কাপড় খুলে দিন। কারো একটি কাপড় মোজা থাকে, কারো টুপি, কারো পাঞ্জাবী। যাতে করে “একটি কাপড়” এর উপর আমল হয়ে যায় এবং সর্বপ্রথম আপনি ও আপনার পরিবার আমল করুন । এই স্বাভাবিক কথাটাও বুঝেন না যে, এর দ্বারা খালি মাথা এর উদ্দেশ্য নেয়া হবে? কাল কেউ এসে এর দ্বারা শুধু লুঙ্গি উদ্দেশ্য নিবে। আপনি তার বিরোধিতা করতে পারবেন? সে এই হাদীস পড়ে আপনাকে শুনাবে বা একটি কাপড় ছারা শুধু পাগড়ী উদ্দেশ্য নিবে। আপনি তার কি উত্তর দিবেন? গায়রে মুকাল্লিদ: আবু দাউদের একটি হাদীস এসেছে, শরীক নামক এক ব্যক্তি টুপি সামনে রেখে নামায আদায় করেছেন। হানাফী: আপনি প্রথমে বলেছিলেন যে, শুধু কুরআন ও হাদীস থেকে দলিল দিবেন। এখন বলি, শরীক নামের ব্যক্তি কি নবী? কখনই নয়। সাহাবী ছিল? কখনই নয়। সে হয়ত তাবেয়ী বা তাবয়ে তাবেয়ী । আর আবু দাউদের অনুচ্ছেদ দেখুন। ইমাম আবু দাউদ বলেন- তার নিকট সুতরা বানানোর জন্য কোন জিনিষ ছিল না, তিনি টুপি দিয়ে সুতরা ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।