হানাফী ও আহলে হাদীস সমাচার ১৩ মাঝে শিকল খুলেছেন। এ সকল কাজকে আপনি সুন্নাত বুঝেন? এই সুন্নাত এর উপর কতবার আমল করেছেনঃ গায়রে মুকাল্িদ: এ কাজগুলো সুন্নাত নয় কি? হানাফী: দেখুন কাজগুলো রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপরও সুন্নাত নয় । আমরা এটাই বলি যে, রাসুল সা. এর প্রত্যেক কাজ সুন্নাত নয়। যেমন অজুতে কুলি করেছেন, আমরাও তাকে সুন্নাত বলি। অযুর পর স্ত্রীকে চুম্বন করেছেন। তাকে সুন্নাত বলিনা। এ দুটি কাজই রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর | একটি সুন্নাত, অপরটি নয়। এ রকম ভাবে নামাযে সানা পড়া সুন্নাত । তবে বাচ্চাকে উঠানো সুন্নাত নয়। অথচ কাজ দু'টি রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এ কথাকে আপনিও মানেন । যদি দুটিই সুন্নাত হয়, যেমন আপনি পূর্বে বলেছেন, তবে যত আহলে হাদীস বাচ্চা উঠানো ব্যতীত মসজিদে আসেন, তারা সকলেই সুন্নাত তরককারীর অন্তর্ভূক্ত হবেন । আর যে স্ত্রীকে চুম্বন ব্যতীত আসে, সেও সুন্নাত তরককারীর মধ্যে গণ্য হবে। আপনার কথা মোতাবেক প্রতিদান ও সওয়াব থেকেও বঞ্চিত হবে । আপনি ইহার প্রতি একটু সময় ব্যয় করবেন । গায়রে মুকাল্লিদ: আপনাকে হাদীস দেখাতে পারব যে রাসুল সা. একটি কাপড়ে নামায পড়েছেন । আরেকটি কাপড় নিচে রেখেছেন । হানাফী: ভাই! এ হাদীসে তো “একটি কাপড়” এর শব্দ আছে। কিন্তু খালি মাথার কোন প্রমাণ নেই। গায়রে মুকাল্লিদ: যেহেতু একটি কাপড় এর প্রমাণ হয়ে গেল। সুতরাং খালি মাথারও প্রমাণ হয়ে গেল। কেননা একটি কাপড় দ্বারা কিভাবে সমস্ত শরীর ঢাকা যায়? হানাফী: ভাই! এই হাদীস থেকে খালি মাথা প্রমাণ করা সিনা যুরি ৷ খালি মাথা শব্দ দেখান। একটি কাপড় হলে মাথা খালি হওয়া আবশ্যক নয়। একটি বড় চাদরে মানুষ সুন্দরভাবে জড়িয়ে নিতে পারে, তখন মাথা ও শরীর ঢেকে যায়। গায়রে মুকাল্সিদ: একটি কাপড়ে নামায পড়া তো প্রমাণিত হয়ে গেল। এটিকে আপনিও মেনে নিয়েছেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।