হানাফী ও আহলে হাদীস সমাচার ১২ খালি মাথায় নামায পড়া গায়রে মুকাল্লিদ: দ্বিতীয় মাসআলা ছিল, “খালি মাথায় নামায পড়া” । আপনি মাথা থেকে টুপি খোলা বিষয়ে প্রশ্ন করেছিলেন, এ কাজটি আমি হুবাহু রাসুলের সুন্নাত অনুযায়ী করেছি। হানাফী: যদি খালি মাথায় নামায পড়া সুন্নাত প্রমাণিত হয়, তবে আমরাও এমন করব। আপনি সুন্নাত এর সংজ্ঞা প্রদান করুন। গায়রে মুকাল্লিদ: যে কাজ রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা সুন্নাত । আর তা করা আমাদের জন্য প্রতিদান ও সওয়াবের কারণ । হানাফী: কেউ আপনাকে সুন্নাত এর সংজ্ঞা ভুল বলেছে। যে কাজ রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দু'বার করেছেন বা করে ছেড়ে দিয়েছেন, তা সুনাত নয়। গায়রে মুকালিদ: তবে সুন্নাত কাকে বলে? হানাফী: যে কাজ রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন সেটা সুন্নাত হয়। যে কাজ করে ছেড়ে দিয়েছেন, কখনও করেছিলেন, পরবর্তীতে করেন নি, তা সুন্নাত নয়। গায়রে মুকান্লিদ: যে কাজ রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও করেছেন আমরা তাকেও সুন্নাত বলি। হানাফী: তবে তো আপনি দাঁড়িয়ে প্রসাব করাকে সুন্নাত বলবেন । কেননা হাদীসে এসেছে, রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছেন। আর বুখারী শরীফেও বসে প্রসাব করার হাদীস কোথায়ও নেই। আরো আনন্দের বিষয় হল, বসে প্রসাব করার হাদীস মুসলিম শরীফেও নেই । আর দাঁড়িয়ে প্রসাব করার হাদীস আছে। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা উঠিয়ে নামায পড়েছেন। রাসুল সা. নামাযের ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।