তাফসীরে তাওযীহুল কুরআন — তাফসীরে তাওযীহুল কুরআন ২য় খন্ড
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৩ তাফসীরে তাওযীহুল কুরআন % ১১২ সুরা ইউসুফ তাদের কাছে প্রকাশ না করে চুপিসারে (মনে মনে) বলল, এ ব্যাপারে তোমরা তো ঢের বেশি মন্দং২ আর তোমরা যা 00557599595 জ্ঞাত । ৭৮. (এবার) তারা বলতে লাগল, হে আযীয! এর অতিশয় বৃদ্ধ এক পিতা আছেন। কাজেই তার পরিবর্তে আমাদের মধ্য হতে কাউকে আপনার কাছে রেখে দিন। যারা সদয় আচরণ করে আমরা আপনাকে তাদের একজন মনে করি। ৭৯. ইউসুফ বলল, এর থেকে (অর্থাৎ এই বে-ইনসাফী থেকে) আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি যে, যে ব্যক্তির কাছে আমাদের মাল পাওয়া গেছে তার পরিবর্তে অন্য কাউকে পাকড়াও করব। আমরা এরূপ করলে নিশ্চিতভাবেই আমরা জালিম হয়ে যাব। ্‌ ০৬ 2 এও ভ্ ১৪ ্ ৬০০ 429 17 সালামকে তার নিজের কাছে রেখে দেওয়ার অধিকার লাভ হল। সুতরাং সেই ফুফু যতদিন জীবিত ছিলেন ততদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার কাছেই থাকতে হল। তার ওফাতের পর তিনি পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে আসেন। এ ঘটনাটি তার ভাইদের জানা ছিল। তারা এটাও জানত যে, কোমরবন্দটি প্রকৃতপক্ষে তিনি চুরি করেননি । কিন্তু তারা যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরোধী ছিল, তাই তারা সুযোগ পেয়ে তার উপর চুরির অপবাদ লাগিয়ে দিল (ইবনে কাছীর ও অন্যান্য)। কিন্তু মুশকিল হল হযরত ইউসুফ আলাইহিস সালামের মা তার শৈশবকালেই মারা গিয়েছিলেন, না তিনি জীবিত ছিলেন সে সম্পর্কে বর্ণনা দু' রকমের । যেসব বর্ণনায় তার শৈশবকালে মারা যাওয়ার কথা বলা হয়েছে, সেগুলোকে যদি বিশুদ্ধ সাব্যস্ত করা যায়, তবে সে হিসেবে উপরিউক্ত ঘটনাটি সঠিক হওয়া সন্ভব। কিন্তু যেসব বর্ণনায় আছে তিনি জীবিত ছিলেন, সে হিসেবে চুরির অপবাদ দানের এ ব্যাখ্যা করা সম্ভব নয়। যাই হোক না কেন এতটুকু বিষয় স্পষ্ট যে, তাদের সে অপবাদ সম্পূর্ণ মিথ্যা ছিল। ৫২. অর্থাৎ, যেই চুরিকর্ম সম্পর্কে তোমরা আমার প্রতি অপবাদ লাগাচ্ছ, সে ব্যাপারে তোমাদের অবস্থা তো অনেক বেশি মন্দ। কেননা তোমরা তো খোদ আমাকেই আমার পিতার নিকট থেকে চুরি করে কুয়ায় ফেলে দিয়েছিলে ।

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।