নবীজির নামাজ — নবীজি ﷺ এর প্রিয় নামায
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসে জটিলতা ও আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা ও নবীজী ঞ এ ক্ষেত্রে আমাদের দায়িত্ দির করে দিয়েছেন। বলেছেন, তোমরা না জানলে 'আহলে যিক্র' তথা 'মুজতাহিদের' স্বরণাপন্ন হও। (সুরা: নাহল, আয়াত: ৪৩) তাদের থেকে জেনে আমল করো । বলাবাহুল্য যে, ঘরে ঘরে মুজতাহিদ পাওয়া অসম্ভব । অথচ আমল সবাইকে করতে হবে! তাই নবীজী ঞ এর সুন্নাহ ও দলিলের আলোকে নামাযের পূর্ণাঙ্গ রূপ ও বিধান সংকলন ছিলো যুগের চাহিদা । এ প্রয়োজনীয়তা অনুভব করেই বড় বড় মুহাদ্দিস ও মুজতাহিদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন ইমাম আবু হানীফা রাহ. কুরআন-সুন্নাহ ও অন্যান্য দলিল মন্থন করে সর্বস্বীকৃতভাবে নামাযের পদ্ধতি ও অন্যান্য বিধান সংকলন করেন। তাদের সংকলনে নবীজী $ এর নামাযের পূর্ণাঙ্গ বিধান ও রূপ ফুটে ওঠে। যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ও হাফিযুল হাদীস ইমামগণ এ সংকলনকে সমর্থন করেন এবং তদনুযায়ী ফাতওয়া দেন । অদ্যাবধি ভারতীয় উপমহাদেশসহ ইসলামী দুনিয়ার অধিকাংশ মুসলমান সেভাবেই আমল করে আসছেন। যুগ যুগ ধরে গবেষণা ও পর্যালোচনা হওয়া সত্তেও আজও তা দীপ্তোজ্জল; কুরআন-সুন্নাহ উপর প্রতিষ্ঠিত হিসেবেই স্বীকৃত। নামাযের বিবরণ আরো অনেক ইমাম লিপিবদ্ধ করেছেন। পুস্তিকা আকারে প্রকাশিতও হয়েছে। যাতে রয়েছে কিছু ভিন্নতা ও মতভিন্নতা।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।