নবীজির নামাজ — নবীজি ﷺ এর প্রিয় নামায
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

নবীজী ঞ৬-র প্রিয় নামায ১৭৭ জ্ঞাতব্যঃ নবীজী ঞ্ এর নামাযের বিবরণ উল্লেখ করার প্রয়োজনে বহু কিতাবের সহযোগিতা নেয়া হয়েছে। কলেবর দীর্ঘ হওয়ার আশঙ্কায় সবগুলো উল্লেখ করা সম্ভব হয়নি। উদ্ধৃত হাদীসের শব্দ প্রথমে উল্লেখিত কিতাব থেকে নেয়া হয়েছে। কোনো কোনো স্থানে হাদীসের মুলশব্দ ঠিক রেখে সংক্ষেপ করা হয়েছে। মাওকৃফ হাদীসের ক্ষেত্রে শুরুতে সাহাবী/ তাবেয়ীর নাম উল্লেখ করা হয়েছে। মারফু হাদীসের ক্ষেত্রে কোথাও নবীজীর নাম উল্লেখ করা হয়েছে, কোথাও সংক্ষেপনের লক্ষ্যে উল্লেখ করা হয়নি । নিমে উদ্ধত কিতাবসমূহের তালিকা উল্লেখ করা হলো: ১. কিতাবুল আছার/ ইমাম আবু হানিফা রাহ. (১৫০হি.) “মুহাম্মাদ রাহ. (১৮৯হি.) কৃত বর্ণনা” প্রকাশনা: দারুন নাওয়াদের, দারুল কুতুবিল ইলমিয়া (তাহকীক: আবুল ওয়াফা আফগানী রাহ.) ২. জামি' সুফিয়ান ছাওরী/ ইমাম সুফিয়ান ছাওরী রাহ. (১৬১হি.) ৩. মুয়াত্তা/ ইমাম মালেক রাহ. (১৭৯হি.)/ তাহকীক: মুস্তফা আশযমী ৪. আলমুদাওয়ানাতুল কুবরা/ ইমাম মালেক রাহ. (১৭৯হি.)/ প্রকাশনা: দারুল কুতুবিল ইলমিয়া বৈরুত

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।