দেখাবো । (সুরা: আনকাবৃত, আয়াত: ৬৯) তবে মানুষ একই সময়ে দু'পথে চলতে অপারগ । বাধ্য হয়ে তাকে একটি পথ নির্বাচন করতে হয়। এটাই বাস্তবতা । অনুরূপ নামাযের ক্ষেত্রেও একটি পদ্ধতিকে নির্বাচন করে নিতে হবে। আর আমরা যে পদ্ধতিতে নামায আদায় করি তা দলীল-প্রমাণের দিক থেকে সর্বাধিক গ্রহণযোগ্য । প্রিয় মুসলিম ভাই, এই পদ্ধতিই সহীহ ও নির্ভরযোগ্য হাদীসসহ সংক্ষেপে আপনার সামনে পেশ করছি। বিস্তারিত দলিল ও বিধানের স্তরবিন্যাস জানার জন্য “কুরআন সুন্নাহর আলোকে আপনার নামায"সহ সংশ্লিষ্ট কিতাব পড়ার অনুরোধ থাকলো । যদি কেউ আপনাকে সংকলিত ভিন্ন পদ্ধতি দিতে চায়, তাকে বিনয়ের সাথে বলুন, আমার কাছেও একটি সংকলিত পদ্ধতি রয়েছে, দলিলও রয়েছে। তাই মক্কার আযান মন্কায় রাখুন, যেমনটি নবীজী ৯ রেখেছেন। বেশি কৌতুহল থাকলে বিজ্ঞ আলেমের কাছে গিয়ে মীমাংসা করে আসুন। বিশৃঙ্খলা নয়, কল্যাণকামিতাই দ্বীন। সালামান্তে আপনার দ্বীনীভাই আবদুল্লাহ নাজীব দারুল উলুম হাটহাজারী ৮ রজব, ১৪৩৮ হিভারী
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।