নবীজীর স. নামায ৮৯ শুধু তার মৌখিক আলোচনায় এবং ইলমে হাদীসের কিছু রেওয়াজী ও অগভীর চর্চায় নিজেদেরকে সীমাবদ্ধ রাখত না, মুল্যবান সময় ও যোগ্যতাকে নেক কাজে ব্যয় করত, দিন-রাত দুনিয়াদারদের সংশ্রবে কাটাত না। জীবনের সকল বিষয়ে আল্লাহ ছাড়া আর কাউকে মনোযোগের কেন্দ্রবিন্দু সাব্যস্ত করত না। বক্তৃতা ও ফতোয়া-দানের পর্ব আসলে তা সঠিকভাবে সম্পন্ন করত যেভাবে পূর্বসূরী আহলে হাদীস ও তাওহীদপন্থীগণ বাস্তবে করে দেখিয়েছেন। ফলে তারাই ছিলেন কুরআন-সুন্নাহ্র অনুসরণ ও তার প্রতি অন্যকে দীওয়াত দেওয়ার অধিকারী । বলাবাহুলা, কুরআন সুন্নাহ তাদের মতো মানুষদের জন্যই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মাধ্যম ছিল, না ওইসব ভগ্ুদের জন্য যাদের সম্পর্ক কুরআন-সুন্নাহ্র সঙ্গে শুধু মৌখিক দাবির সীমানাতেই আবদ্ধ এবং যা সম্পূর্ণরূপে লোক দেখানো। “আমরা এমন লোকদের ব্যাপারে আল্লাহর আশ্রয় চাই যারা বৃদ্ধ হওয়ার আগেই বার্ধক্যের ভান করেছে। এরা অন্যকে দেখানোর জন্য বাকা ও কুঁজো হয়ে চলে । অতএব সাবধান! বড়শির মাথা শিকার আটকাবার জন্যই বাকা হয়ে থাকে! “খোদার কসম! আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার ভয় যার আছে সে কখনো এমন দুঃসাহস করে না। আর এদের কাজ-কর্কে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তিই ভালো নজরে দেখতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের বাহানায় দুনিয়া সংগ্রহকারীদের অকল্যাণ থেকে হেফাযত করুন এবং আগেও বলেছি, নওয়াব সাহেবের এই কথাগুলো একটি বিশেষ কারণে উল্লেখ করতে হল। কারণ এই যে, নামাযে পয়ানম্বর এর বিগত সংস্করণে নওয়াব সিদ্দীক হাসান খান সাহেবের অভিব্যক্তির হুবহু উদ্ধৃতি না করে শুধু সারকথাটুকু উল্লেখ করা হয়েছিল। এতে কোনো কোনো গায়রে মুকাল্লিদ বন্ধুর এই সন্দেহ দেখা দেয় যে, নওয়াব সাহেবের মূল বক্তব্য ভিন্নতর হতে পারে। তাই এই সংঙ্করণে তার কথাগুলো হুবহু উদ্ধৃত করে দিলাম। ধরে নেওয়া যেতে পারে যে, অনেকটা তাদের আদেশ পালনার্থেই নওয়াব সাহেবের আরবী কথাগুলো উর্দূ ভাষায় পেশ করার দুঃসাহস করেছি। ৩. প্রসিদ্ধ গায়রে মুকাল্িদ আলেম কাধী আঃ ওয়াহিদ খানপুরী (রহ.) বর্তমান সময়ের বিদআতী ও সালাফ-বিরোধী ভ্রষ্ট আহলে হাদীস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সম্পর্কে অজ্ঞ, তারা ১. নওয়াব সিদ্দীক হাসান খান ভূপালী, আল-হি্তাহ ফী ধিকরিস্ সিহাহিস সিত্তাহ, ইসলামী একাডেমী, লাহোর, পৃ. ১৫৩-১৫৫
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।