আমি বললাম, “আমাদের হানাফী মাযহাবে হজ্বের আমলসমূহের (থা কংকর নিক্ষেপ, কুরবানী করা ও মাথা মুগ্ডানোর) ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। ক্রম ঠিক না থাকলে দম ওয়াজিব হবে ।” আমার এ কথা শুনতেই সেই নতুন হাজী ছাহেব একেবারে জুলে উঠলেন এবং ক্রুদ্ধ স্বরে বললেন, এক আল্লাহ, এক রাসূল, এক কুরআন, মাযহাৰ আবার কোথেকে এলো? আপনারা মৌলবী সাবরাই বেশী বাড়াবাড়ি করেন। অথচ আমার পরিচয় দেওয়ার সময় আসেন ।” তাছাড়া সে সদ্য পাশ করা ডাক্তার। বয়সে আমার চেয়ে অনেক ছোট - যুবক। সে যেভাবে আমাকে ধমক দিলো তাতে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। পরক্ষণেই মনে হলো, আল্লাহপাক তো কুরআন শরীফে বলেছেনই “যখন তাদের সাথে অজ্ঞ লোকেরা বিতর্কে লিপ্ত হয় তখন তারা বলে সালাম । আমি সালাম দিয়ে চলে আসলাম । এরপর আমাদের এ মুরুব্বীও বললেন, এ ব্যাপারে তোমরা কিছু সহজ-সরল (কিতাব উম্মতকে উপহার দাও! এছাড়া অনেকেই অনেক রকম তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, বিশেষত বিভিন্ন টিভি চ্যানেলে যখন “ইসলামী অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব' নামে অপরিণামদর্শী কতিপয় লোকের মাযহাবের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য আসতে থাকে এবং কুরআন-হাদীস দ্বারা গ্রমাণিত স্বতঃসিদ্ধ একমত্যের মাসয়ালাসমূহ হতে কতিপয় মাসয়ালার ক্ষেত্রে ইজমায়ে উম্মতের বিপরীতে বহুদিন আগে পরিত্যক্ত কিছু 'শাষ", “মুনকার, ভ্রোন্ত ও ব্চ্যিত) রেওয়ায়েতকে সেসকের পক্ষে প্রমাণ হিসেবে দাড় করানোর ব্যর্থ প্রচেষ্টা ধারাবাহিক ও অব্যাহতভাবে শুরু হয় তখন উপরোক্ত প্রস্তাব আমার অনেক শ্রদ্ধেয়জনের পক্ষ থেকে জোরালোভাবে আসতে থাকে। সব সময়ই আমার মনে হয়েছে যে, বর্তমানে যখন মুসলমানদের এঁক্যের বন্ধন ছিন্ন হয়ে গেছে, ইন্তেহাদ ও ইত্তেফাক-এর স্থলে অনৈক্য ও বিচ্ছিন্নতা জায়গা করে নিয়েছে। পরস্পরের দরদ ও মহব্মতের জায়গায় বিরোধ ও শক্রতা সৃষ্টি হয়েছে। মুসলিম জাতি আজ পার্থিব এবং অর্থনৈতিক ক্ষেত্রের মতো চিন্তা ও আদর্শের ক্ষেত্রে গোলামীর শিকার হয়েছে। যার ফলে আন্তর্জাতিক পরিম্ডলে মুসলমানদের কোন প্রভাবই নেই। ইসলামী শিক্ষা ত্যাগ করার কারণে সুসলমানদের জন্য পুরো পৃথিবীটাই জলন্ত দোযখে রূপান্তরিত হয়েছে। একদিকে পাকিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তান, কাশী, ইরাক ও ফিলিস্তীনে
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.