নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৮৭ বিশেষ প্রয়োজনে তা উদ্ধৃত করতে হল। নওয়াব সাহেব লেখেন, “ইমাম গাযালী (রহ.) একবার যায়েদ ইবনে আহমদের মজলিসে উপস্থিত হয়ে এই হাদীসটি উিনতে পার ৫৯৯৩ 5 ৩ল০0১৮৯০০ অর্থাৎ 'পূর্ণাঙ্গ মুসলিমের নিদর্শন হল অহেতুক বিষয়াদি পরিহার করা ।” “হাদীসটি শুনে তিনি বলে উঠলেন, 'আপাতত এই হাদীসটিই আমার জন্য যথেষ্ট । এ অনুযায়ী আমল করে তারপর আরো হাদীস শুনব 1” “এটা ছিল সে সময়ের মনীষীদের অবস্থা, কিন্তু বর্তমান সময়ের মূর্খ লোকগুলোর হাদীস-চর্চার সারকথাই হল- মুজতাহিদ ইমামগণের মধ্যে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, তার মধ্য থেকে ইবাদত-সংক্রান্ত কিছু হাদীস নির্বাচন করা আর দৈনন্দিন জীবনের অন্যসব বিষয়কে একদম পরিত্যাগ করা । “আর তাদের হাদীস অনুসরণের অর্থ হল ইমামগণের মধ্যে মতভেদপূর্ণ সেই মাসআলাগুলোকে কেন্দ্র করে ছন্দ ও বিশৃঙ্খলা উসকে দেওয়া। বলাবাহুল্য যে, এসব লোক আহলে হাদীসের প্রকৃত পথ থেকে বিচ্যুত । লেন-দেন বিষয়ক হাদীসসমূহের কিছুমাত্র ধারণাও এদের নেই । তাদের জ্ঞান-গরিমার অবস্থা এই যে, হাদীসশান্ত্রের নীতিমালা অনুযায়ী একটি মাসআলাও হাদীস থেকে বের করতে সক্ষম নয়। ফলে হাদীস অনুযায়ী চলার তাওফীক তাদের নসীব হয় না। আর হবেই বা কীভাবে । এরা তো শয়তানের কুমন্ত্রণা ও চক্রান্তের কারণে হাদীস অনুযায়ী চলার পরিবর্তে শুধু আহলে হাদীস হওয়ার) মৌখিক দাবিতেই ক্ষান্ত থাকে । তাদের ধারণায় প্রকৃত ও পূর্ণাঙ্গ দ্বীন এটুকুই । এরা যেন মুসলিম জাতির পশ্চাৎপদ দলসমূহের সঙ্গে পেছনেই থাকতে আগ্রহী । আমি বহুবার এদেরকে পরীক্ষা করে দেখেছি। এদের ছোট-বড় সবারই এক অবস্থা । তাদের কাউকেই আমি দেখিনি, যে ন্যায়নিষ্ঠ মুসলিমদের পথ অনুসরণ করতে, কিংবা পুণ্যবান লোকদের অনুগামী হতে আগ্যহী। বরং তাদেরকে দেখেছি দুনিয়ার ধন-সম্পদ সংঘহের পিছনে মগ্ন থাকতে এবং পদ-পদবীর জন্য লোভাতুর হতে। “হালাল-হারামের কোনো ভেদাভেদ এদের মধ্যে নেই। ইসলামের মিষ্টতা থেকে হৃদয় এদের শূন্য । স্বল্পবুদ্ধি ও অবাধ্যচারী মানুষের মতো এরাও মুসলিম উম্মাহর সমস্যা ও সম্ভাবনার ব্যাপারে অতিশয় নির্লিপ্ত। “আমি তাদের সম্পর্কে বড় আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু ভালো করে ভেবে দেখার পর এটাই প্রকাশিত হল যে, এদের মধ্যে সাফল্যের কোনো সম্ভাবনা নেই। বলাবাহুল্য যে, যে সম্প্রদায়ের দাবি ও কর্ম সম্পূর্ণরূপে বিপরীতমুখী তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। এরা জগতের সর্বোত্তম মানুষের বাণী

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।