নবীজীর স. নামায ৮৫ ঙ. যদি কোনো ব্যক্তি ইজতিহাদের মাকামে পৌছা সব্তেও ইজতিহাদ না তবে তার জন্যও অন্য মুজতাহিদের তাক্লীদ করা জায়েয। চ. সাধারণ আলেম এবং সাধারণ মানুষকে মুজতাহিদের তাকলীদ থেকে বিরত রাখা মুতাষিলা সম্প্রদায়ের মতবাদ। ছ. মুজতাহিদগণের তাকলীদ এজন্যই করা হয় যে, তীরা যে সিদ্ধান্ত দেন তা কুরআন সুন্নাহর আলোকেই দিয়ে থাকেন। তাকলীদ-বিরোধিতা ইতোপূর্বে শরীয়তের দলীল-প্রমাণাদির আলোকে দেখানো হয়েছে যে, ইজতিহাদের যোগ্যতাসম্পন্ন ব্যক্তির জন্য ইজতিহাদ বৈধ এবং ইজতিহাদের যোগ্যতাহীন লোকদের জন্য মুজতাহিদের তাকলীদ অপরিহার্য । এটি শরীয়তের নির্দেশনা এবং মুসলিম উম্মাহর আলিমগণ এ বিষয়ে একমত । কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, একটি বিশেষ শ্রেণী এ প্রসঙ্গে যা কিছু বলে থাকে তার সারকথা দাড়ায়- যোগ্য-অযোগ্য সকলের জন্যই ইজতিহাদ অপরিহার্য এবং তাকলীদ সর্বতোভাবে নিষিদ্ধ! তাকলীদ-পরিহারের মর্ম ইজতিহাদের শর্তাদি পূরণ না করে ইজতিহাদ করা বিনা অযুতে নামায পড়ার মতো। আরও সহজ করে বললে, অযোগ্য লোককে ইজতিহাদের আসন দেওয়ার দৃষ্টান্ত হল অজ্ঞ লোককে শিক্ষামন্ত্রী বানানো কিংবা বকলমকে সুণ্রীম কোর্টের জজ বানানো । বস্তুত এটা একটা অসম্ভব বিষয় । এজন্য দেখা যায়, তাকলীদ পরিহারের মৌখিক দাবিদাররা প্রত্যেকেই তাকলীদকারী, তবে সে তাকলীদ কোনো মুজতাহিদ ইমামের নয়, লা-মাষহাবী শ্রেণীভুক্ত সাধারণ কোনো আলেমের কিংবা কোনো মসজিদের ইমামের । তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআাত এবং উপরোক্ত শ্রেণীর লোকদের মধ্যে শুধু এটুকু পার্থক্য থাকে যে, আহলে সুন্নাত ওয়াল জামাআত ইমাম আবু হানীফা রেহ.) ও ভার পর্যায়ের মুজতাহিদদের তাকলীদ করেন, যারা ছিলেন ইসলামের সোনালী যুগের স্বনামধন্য ব্যক্তিত্ এবং কুরআন-সুন্নাহ যাদের পারদর্শিতা ও ইজতিহাদের যোগ্যতা সর্বজনস্বীকৃত। অন্যদিকে শেষোক্ত শ্রেণীর লোকেরা এমন কিছু €ণাকের তাকলীদ করে, যাদের মধ্যে ইজতিহাদের শর্তাবলী অনুপস্থিত। এই মতবাদের এটি একটি মৌলিক ভুল যে, ইজতিহাদের যোগ্যতাহীন সাধারণ আলেম কিংবা মসজিদের ইমাম খতীবরা “ইজতিহাদ' করে খাকে আর অন্যরা তাদের “তাকলীদ' করে । বলাবাহুল্য, না এই ইজতিহাদ শুদ্ধ, না তাকলীদ শুদ্ধ ।
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।