নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ নবীজীর স. নামায মাসআলার উপর কিয়াস করাও হয়ে থাকতে পারে। এটা হল ওয়াজিব তাকুলীদ। এভাবে আমল করা হলে প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসেরই অনুসরণ করা হয়। আর এ পদ্ধতি সঠিক হওয়ার বিষয়ে সকল যুগের আলিমগণ একমত। “এই সঠিক তাকলীদের আলামত এই যে, তাকলীদকারী মুজতাহিদের সুন্নাহভিত্তিক সিদ্ধান্তই তাকলীদযোগ্য বলে বিশ্বাস পোষণ করবে । যদি কোথাও কোনো মাসআলা সুন্নাহর খেলাফ প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে সুন্নাহ অনুসারেই আমল করবে। মুজতাহিদ ইমামগণও এই নির্দেশ দিয়ে গেছেন। “অন্যদিকে হারাম তাক্লীদ এই যে, মুজতাহিদকে সকল ভুল-ক্রুটির উর্ধ্বে মনে করা। এমনকি তার কোনো সিদ্ধান্ত হাদীস-পরিপন্থী হলেও তা পরিত্যাগ না করা।”৯ আল্লামা ওহীদুযযামান রেহ.)-এর মত তিনিও সাধারণ মানুষের জন্য তাকুলীদকে অপরিহার্য বলেছেন। হা, যদি কোনো মাসআলায় মুজতাহিদের সিদ্ধান্ত কুরআান-সুন্নাহ্র পরিপন্থী বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে তার সিদ্ধান্ত অনুসরণীয় হবে না। তিনি লেখেন, “সাধারণ মানুষের জন্য কোনো মুজতাহিদ বা মুফতীর সিদ্ধান্ত অনুসরণ করা অপরিহার্য ।”২ সারকথা : উপরের আলোচনায় শরীয়তের দলীলসম্হের আলোকে 'ইজতিহাদ' ও “তাকৃলীদের' হাকীকত উল্লেখিত হয়েছে । আলোচনার মূল কথাগুলো এই- ক. ইজতিহাদের বৈধতা শরীয়তের দলীলসমূহের মাধ্যমে প্রমাণিত। খ, ইজতিহাদের অধিকার শুধু তারই রয়েছে যিনি ইজতিহাদের যোগ্যতার অধিকারী । গ. কুরআন-সুন্নাহ্‌য় যার পারদর্শিতা নেই তাকে অবশ্যই মুজতাহিদগণের প্রতি আস্থাশীল হয়ে তাকলীদ করতে হবে। ঘ. ইজতিহাদের জন্য যেসব শাস্ত্র ও যে সকল বিষয়ে বৃৎপত্তি থাকা জরুরী সেসব শাস্ত্রের কিছু পড়াশোনা রয়েছে কিন্তু মুজতাহিদের সকল যোগ্যতা নেই এমন ব্যক্তিদের জন্যও মুজতাহিদের তাকলীদ অপরিহার্ষ। ১. শাহ ওয়ালিউল্লাহ, ইকুদুলজীদ, আল মাতবাআতুস সালাফিয়া, কায়রো, পৃ. ৪২ ২. ওহীদুযযামান, নুযুলুল আবরার, খণ্ড ১, পৃ. ৭

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।