৮1) 022913558০1 ৮৮১1৮৮৮০৬৮ ০০০৪৮ ৮০৩ 5252 255৬5জ। .092১০৮৮৪৭ ১ পবজ্টাল০৯ এ 54805222220 22129, 45 ০14৬2০5 “উন্মাহর আলিমগণ এ বিষয়ে একমত যে, স্ব-স্ব ক্ষেত্রে ইজতিহাদ ও তাকলীদ দুটোই বৈধ । সবার জন্য ইজতিহাদ ওয়াজিব, তাকলীদ হারাম কিংবা সবার জন্য তাকলীদ ওয়াজিব, ইজতিহাদ হারাম বিষয়টি এমন নয়। ইজতিহাদের যোগ্যতা যার আছে সে ইজতিহাদ করবে, আর যার যোগ্যতা নেই সে মুজতাহিদের তাকলীদ করবে। এরপর যে প্রশ্ন থেকে যায় তা হল, ইজতিহাদের যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তির পক্ষেও তাকলীদ বৈধ কি না। এ বিষয়ে আলিমগণের একাধিক মত রয়েছে। সঠিক মত এই যে, যেসব ক্ষেত্রে মুজতাহিদের পক্ষে ইজতিহাদ করা সম্ভব হয় না সেসব ক্ষেত্রে তার জন্যও তাকলীদ বৈধ । বিভিন্ন কারণে ইজতিহাদ সম্ভব না হতে পারে । যেমন কোনো বিষয়ে উভয় দিকেই সমান মাপের দলীল রয়েছে কিংবা এ মুহুর্তে মুজতাহিদের সময়স্বল্পতা রয়েছে কিংবা এ মাসআলার দলীল তার জানা নেই ইত্যাদি । “মোটকথা, যেসব ক্ষেত্রে মুজতাহিদ ইজতিহাদে অপারগ সেখানে তার জন্যও ইজতিহাদ ওয়াজিব থাকে না। তখন এর বিকল্প ব্যবস্থা অর্থাৎ তাকলীদ তার জন্যও প্রযোজ্য হয়। এর একটি দৃষ্টান্ত এই যে, কেউ যদি পানি দ্বারা পবিত্রতা অর্জনে অপারগ হয় তবে তার জন্য তায়াম্মুমের বিধান কার্যকর হয়।”১ শাহ ওয়ালিউল্লাহ (রহ.)-এর মত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলতী (রহ.) “ইকৃদুল জীদ" পুস্তিকায় বলেন, “তাকৃলীদ দুই প্রকার । ওয়াজিব তাক্লীদ ও হারাম তাকৃলীদ। ঘে কুরআন- সুন্নাহতে পারদশী নয় তার পক্ষে যেহেতু কুরআন-সুন্নাহ থেকে মাসাইল খুঁজে বের করা কিৎবা কুরআন-সুন্নাহর আলোকে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্তে উপনীত হওয়া কোনোটাই সম্ভব নয়, তাই তার কর্তব্য হল, কোনো ফকীহর কাছ থেকে কুরআন-সুন্নাহ্র নির্দেশনা জেনে তা অনুসরণ করা । সে নির্দেশনা কুরআন- সুন্নাহতে স্পষ্টভাবে থাকতে পারে, কিংবা কুরআন-সুন্নাহ থেকে চিন্তা-ভাবনার মাধ্যমে আহরিত হতে পারে অথবা কুরআন-সুন্নাহৃতে উল্লেখিত সমশ্রেণীর ১. ইবনে তাইমিয়া, ফাতাওয়া, মাকতাবাতুল মাআরিফ, আলমাগরিব, খণ্ড ২০ পৃষ্ঠা ২০৩
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।