৮০ নবীজীর স. নামায স্পষ্টভাবে রয়েছে এবং কোনগুলিতে ইজমা রয়েছে- এটা জানা না থাকলে এ জাতীয় মাসআলাতেও ইজতিহাদ আর৪ করার আশঙ্কা থেকে যায়। তদ্রপ উলুমুল কুরআন ও উলৃমুল হাদীস বিষয়ে পারদর্শিতা না থাকলে দেখা যাবে যে, কোথাও জয়ীফ হাদীসকে ইজতিহাদের ভিত্তি বানানো হয়েছে, আবার কোথাও মানসূখ বিধান মোতাবেক ফতোয়া দেওয়া হয়েছে ইত্যাদি । পঞ্চম শর্ত : ইজতিহাদের নিয়ম-পদ্ধতি অর্থাৎ উসূলে ফিকহ বিষয়ে পারদর্শিতা। ইজতিহাদের সঙ্গে এই শাস্ত্রের অত্যন্ত গভীর সম্পর্ক থাকার কারণে ইমাম গাযালী ও ইবনে খালদুন এই শাস্ত্রের কথা বিশেষ গুরুতর সঙ্গে উল্লেখ করেছেন। "ষষ্ঠ শর্ত : ইজতিহাদ যেহেতু চিন্তা ও মেধার গভীর ব্যবহার, তাই মুজতাহিদকে উচ্চ পর্যায়ের মেধা ও সৃশ্ষ্স চিন্তাশক্তির অধিকারী হতে হবে। পাশাপাশি তাকে খোদাভীরু ও পরহেজগার হতে হবে, যাতে তার ইজতিহাদ চাহিদা ও প্রবৃত্তির প্রভাবে প্রভাবিত না হয়। তাকলীদের পরিচয় তাকলীদের বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো সংজ্ঞায় শাব্দিক অর্থের প্রাধান্য দেখা যায়, আবার কোনো সংজ্ঞায় সংজ্ঞা-দানকারীর ব্যক্তিগত চিন্তা- ভাবনার প্রভাব লক্ষ করা যায়। তাই ওইসব সংজ্ঞার দিকে না গিয়ে তাকলীদকারীরা যে অর্থে ইমামের তাকলীদ করে থাকেন তা-ই উল্লেখ করা প্রয়োজন। সাইয়্যেদ মুহাম্মদ মূসার সংজ্ঞায় ওই অর্থের প্রতিফলন রয়েছে। তিনি বলেন__ ০ শরীয়তের দলীল থেকে বিধান বোঝার ক্ষেত্রে নিজের উপর নির্ভর না করে অন্যের শেরীয়তের পারদর্শী ইমামের) উপর নির্ভর করাকে তাকলীদ বলে।”৯ এই সংজ্ঞায় তাকলীদ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়েছে, যার সারকথা এই যে, ১. তাকলীদ অবশ্যই কোনো মুজতাহিদের করতে হবে। ২. প্রকৃতপক্ষে তিনিই হলেন মুজতাহিদ, ধিনি শরীয়তের দলীলের আলোকে ইজতিহাদ করেন। ১. মুহাম্মদ মৃসা, আল-ইজতিহাদ, পৃ. ৫৬৭
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।