নবীজীর স. নামায ৭৯ (রহ.) “আল-মুসতাসফা' গ্রন্থে এবং ইবনে খালদুন (রহ.) 'আল-মুকাদ্দিমা*য় এ বিষয়ে আলোচনা করেছেন। ইজতিহাদ প্রসঙ্গে এ বিষয়টি অত্যন্ত গুরুতৃপূর্ণ হলেও একশ্রেণীর মানুষ এর (কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না। অথচ এ শর্তগুলো পুর্ণ করা ছাড়া কারো জন্য ইজতিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার কোনো অবকাশ নেই। দৃ্টাত্তস্বরূপ বলা যায়, অযু হল নামাযের শর্ত। কেউ যদি অযু ছাড়া নামায পড়ে তবে তার নামায় হওয়া তো দূরের কথা, এ নামাযই তার ধ্বংসের কারণ হবে। তদ্রপ যোগ্যতা অর্জন না করে যে লোক ইজতিহাদে লিপ্ত হয় তারও ধ্বংস অনিবার্য আল্লামা শাওকানী (রহ.) ইজতিহাদের যে শর্তাদি বর্ণনা করেছেন তা এখানে সংক্ষেপে উল্লেখ করা হল। প্রথম শর্ত : আরবী ভাষায় বুৎপত্তি। নাহব, সরফ, বালাগাত ইত্যাদি শাস্ত্রে গভীর জ্ঞানের পাশাপাশি আরবী ভাষার রীতি ও উপস্থাপনা সম্পর্কেও বুৎপত্তি থাকা জক্ুরি। কেননা, কুরআন ও সুন্নাহ, যা ইজতিহাদের মূল সূত্র তা আরবী ভাষায়।৯ দ্বিতীয় শর্ত : উলৃমুল কুরআন বিষয়ে পারদর্শিতা। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ও তাবেয়ীন থেকে বর্ণিত কুরআন মজীদের তাফসীর, আসবাবে নুযূল ও নাসিখ-মানসূখ সম্পর্কে বুৎপত্তি থাকা অপরিহার্য ।২ তৃতীয় শর্ত : উলুমুল হাদীস বিষয়ে পারদর্শিতা । উলৃমুল হাদীসের পরিভাষা ও ইলমু আসমাইর রিজাল সম্পর্কে অবগতি এর অন্তর্ভূক্ত। এছাড়া বিদ্যমান উপকরণাদির মাধ্যমে সংশ্লিষ্ট মাসআলার যত হাদীস সম্পর্কে জ্ঞান লাভ সম্ভব তা পরিপূর্ণভাবে থাকাও ইজতিহাদের জন্য জরুরি ।৬ চতুর্থ শর্ত : যেসব মাসআলায় আলিমগণের ইজমা রয়েছে তাও জানা থাকা জরুরি।৪ ইজতিহাদের জন্য উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর অধিকারী হওয়া এজন্য প্রয়োজন যে, কুরআন-সুন্নাহ্য় স্পষ্টভাবে উল্লেখিত মাসাইল ও ইজমা-সম্পন্ন-হওয়া মাসাইলে ইজতিহাদ চলে না। এখন কোন কোন মাসআলা কুরআন-সুন্নাহতে ১ শাওকালী, ইরশাদুল ফুল, পৃ. ২৫১ আল মাকসিদুস সাদিস ফিল ইজতিহাদ ২. প্রাজ্ পৃ. ২৫০ |আল-মাসসিদুস সাদিস ফিল ইজতিহাদ] ৩. ধা, পৃ- ২৫১ ৪. প্রাজ্ঞ
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।