888 প্রকাশকের কথা আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। ইসলামিক ফাউপ্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “ইসলামী পুস্তক প্রদর্শনী" তখন বায়তুল মুকাররমের দক্ষিণ চত্বরে হতো। এ ধরনের এক প্রদর্শনী চলাকালে এক বিকেলে আমি মাকতাবাতুল আশ্ররাফ-এর স্টলে এসে বসেছি। এর মধ্যে একজন মুরুব্বী এসে আমাকে বললেন, “দেখুন! এ উপমহাদেশের লোকেরা শত শত বৎসর যাবত হানাফী ফিকৃহের অনুসরণ করে পরিপূর্ণরূপে দ্বীনদারী পালন করে আসছে। আর আজকাল বিশেষ একটি রাজনৈতিক দলের অর্ধ শিক্ষিত কতিপয় শব্দের যাদুকর, বিদ'আতী ও লা-মাযহাবী সম্প্রদায় মিলে সেই মাযহাবের বিরুদ্ধে লাগাতার ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার মারাত্মক ষড়মন্ত্র করছে। কিন্তু আমাদের লোকদের এ ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নিতে দেখছি না । আপনি দয়া করে আপনার এ প্রকাশনী থেকে এ ব্যাপারে মজবুত কিছু করার চেষ্টা করুন।" পরবর্তীতে আমার মুরুববী এ দেশের অন্যতম ধর্মীয় ব্যক্তিত্ব হযরত প্রফেসর যুহাম্মাদ হামীদুর রহমান ছাহেব দামাত বারাকাতুহুম তার অভিজ্ঞতার কথা শোনালেন যে, তিনি তার কর্মস্থল গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি'র আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজী'তে রিক্সাযোগে যাচ্ছেন। রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার পর রিক্সাওয়ালা বললো, “হুজুর! একটি কথা জিজ্ঞেস করি? 'আমরা নাকি হানাফী মুসলমান? মুহাম্মাদী খাটি) মুসলমান নই? আজকাল একদল লোক রাস্তা-ঘাটে বারবার আমাদেরকে এ কথা বলে।” হযরত প্রফেসর ছাহেব দামাত বারাকাতুহুম তার জীবনের আরো একটি ঘটনা শোনালেন, [তিনি বলেন, গত কয়েক বছর আগে হজ্বের মৌসুমে মক্কা শরীফে আমার পরিচিত একজন অন্য আরেকজন নতুন হাজী ছাহেবের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তখন মাসালার আলোচনা প্রসঙ্গে
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।