নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ নবীজীর স. নামাঘ সামান্য কিছু তথ্য জানা থাকলে এবং স্বাভাবিক বিচার-বুদ্ধি ব্যবহার করলে এ জাতীয় বক্তব্য দ্বারা কারো বিভ্রান্ত হওয়ার কথা নয়। কেউ যদি ন্যায়নিষ্ঠার সঙ্গে ইমাম ছাহেবের জীবনী অধ্যয়ন করে তবে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে, এটি একটি হাস্যকর কথা। ইমাম ছাহেবের সাহচর্য-ধন্য মনীষীগণ ও পরবর্তী যুগের মুহাদ্দিসগণ যুসনাদু “আবী হানীফা" নামে স্বতন্ত্র হাদীস গ্রন্থ সংকলন করেছেন, যেগুলোতে বিশ্বেষভাবে ইমাম ছাহেবের বর্ণনাকৃত হাদীসগুলো সনদসহ সংকলন করা হয়েছে। এ ধরনের মুসনাদের সংখ্যা বিশেরও অধিক। তনাধ্যে পনেরোটি মুসনাদ একত্র করে ৬৬৫ হিজরীতে খুওয়ারাযমী (রহ.) “জামিউল মাসানীদ" নামে একটি বৃহৎ সংকলন প্রস্তুত করেন । সংকলনটি মুদ্রিত ও প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে বলা হয়েছে যে, ইমাম আবু হানীফা (রহ.)-এর উত্তাদ-সংখ্যা চার হাজার | যদি প্রত্যেক উস্তাদ থেকে একটি করেও হাদীস সংখহ করে থাকেন তবুও তীর চার হাজার হাদীস জানা থাকার কথা। ইমাম ছাহেব একজন মুজতাহিদ ছিলেন- এ বিষয়ে মুসলিম উম্মাহর ইজমা রয়েছে। মুসলিম উন্মাহর সকল আলিম মাত্র সতেরোটি-হাদীস-জানা মানুষকে 'মুজতাহিদ' হিসেবে স্বীকৃতি দিবেন- একথা চিন্তা করাও বাতুলতা। ইমাম আবু হানীফা রেহ.)-এর ফিকহ-মজলিস ইমাম আবু হানীফা (রহ.)-এর নেতৃতেে পরিচালিত একটি উন্চাঙ্গের ফিকহ-গবেষণা-বোর্ডকে “ফিকহ-মজলিস' শিরোনামে উল্লেখ করা হল। এই মজলিস সম্পর্কে বিস্তারিত আলোচনা অনেকেই করেছেন। ড. মুস্তফা সিবায়ী (রহ.)-এর “আসসুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত্‌ তাশরীইল ইসলামী", আবু যাহরা (রহ.)কৃত আবু হানীফা" ও ড. মুস্তফাকৃত “আলআইন্মাতুল আরবায়া' গ্রন্থে এ বিষয়ে আলোচনা রয়েছে, যার সারকথা এই যে, ইমাম আবু হানীফা (রহ.) ফিকহ-সংকলনে তীর ব্যক্তিগত জ্ঞান ও প্রজ্ঞার উপর নির্ভর করেননি; বরং চন্লিশজন শীর্ষস্থানীয় ফকীহ ও মুহাদ্দিসের সমন্বয়ে একটি মজলিস গঠন করেছিলেন, যেখানে এক এক মাসআলার উপর দীর্ঘ আলোচনা-পর্যালোচনা হত। সবশেষে যে সিদ্ধান্ত দলীলের আলোকে স্থির হত তা লিপিবদ্ধ করা হত। কখনো এক মাসআলাতে তিন দিন পর্যন্ত আলোচনা অব্যাহত থাকত । সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এতটাই সাবধানতা অক” করা হত যে, মজলিসের একজন সদস্যও অনুপস্থিত থাকলে তার ভাপেক্ষা করা হত এবং তার মতামত উপস্থাপিত

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।